নাইক্ষ্যংছড়ি সীমান্তের কাছে মিয়ানমারের গুলি ও বোমা নিক্ষেপ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৫ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে হেলিকপ্টার থেকে মুহুর্মুহু গুলি ও বোমা নিক্ষেপ করছে মিয়ানমারের সেনারা। 

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটায় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৩নং পিলার থেকে কিছু দূরে দফায় দফায় বোমা নিক্ষেপ করার পাশাপাশি তাদের ক্যাম্প থেকে গুলি করা হচ্ছে পাহাড়ের দিকে।

তুমব্রু এলাকায় আকাশ থেকে বোমা ও স্থলভাগ থেকে গুলির শব্দ ভেসে আসছে। স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশ সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আরও পড়ুন: চা শ্রমিকদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী 

নাম প্রকাশ না করার শর্তে তারা জানিয়েছেন, শনিবার সকালে সবচেয়ে বেশি গোলগুলির শব্দ ও হেলিকপ্টার থেকে বোমা নিক্ষেপের ঘটনা দেখছেন তারা। তবে যথারীতি সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

এই ঘটনায় ওই এলাকায় বাংলাদেশের সীমান্তবর্তী মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। তারা ঘর থেকে বের হচ্ছেন না। কেউ আবার নিরাপদ দূরত্বে অবস্থান করছে। 


একাত্তর/এসজে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক থাকা ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে।
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর