মুশফিকের অবসরে সতীর্থরা আবেগাপ্লুত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৩ পিএম

হঠাৎ করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের অবসর হতবাক দলের সতীর্থরা। টি-টোয়েন্টিতে মুশফিকের অবদানের কথা জানিয়ে অনেকে ক্রিকেটারই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে মুশফিকের অবসরের ঘোষণায় নিজের ভেরিফাইড পেইজে স্ট্যাটাস দিয়েছেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ২২ গজে মুশফিকের সাথে তার একটি ছবি দিয়ে মাহমুদুল্লাহ লিখেছেন, ‘প্রিয় মুশফিক, তোমার ঘোষণা শুনে আমার হৃদয় ভেঙে গেছে। কিন্তু টি-টোয়েন্টিতে তোমার অর্জন ও ক্যারিয়ারের জন্য সাধুবাদ জানাই। তোমার সঙ্গে টি-টোয়েন্টিতে খেলতে পারা ছিল আনন্দদায়ক। তোমার কাজের নীতি যে কোনও ফরম্যাটে সবসময় অনুপ্রেরণাদায়ক হয়ে থাকবে।’

বাংলাদেশ দলের  মিডল-অর্ডার ব্যাটার আফিফ হোসেন লিখেছেন, ‘আশা করি আপনার ভবিষ্যৎ যাত্রা আরও বেশি সফল হবে মুশফিক ভাই।’


পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘ধন্যবাদ, টি-টোয়েন্টির লিজেন্ড মুশফিকুর রহিম।’

উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান লিখেছেন, ‘মাঠের ভেতর ও বাইরে আপনি সবসময় আমাদের অনুপ্রেরণা। টি-টোয়েন্টি অবসর শুভ হোক মুশফিক রহিম ভাই। সামনের দিনগুলোর জন্য শুভ কামনা।’

আরও পড়ুন: টি-টোয়েন্টিকে বিদায় জানালেন মুশফিকুর রহিম

২০০৬ সালের ২৮ নভেম্বরে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় মুশফিকের। দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১শ’ ম্যাচ খেলেছেন তিনি। ৬টি হাফ-সেঞ্চুরিতে ১৯ দশমিক ৪৮ গড়ে ১৫০০ রান করেছেন মুশফিক।


একাত্তর/আরএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর