লালপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ১২

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০১:০৬ এএম

নাটোরের লালপুরের পালিদহ এলাকায় বিএনপি ও পুলিশের সংঘর্ষে আহত হয়েছেন বিএনপির ১২ জন নেতাকর্মী। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বিএনপির নেতাকর্মীরা পুলিশকে ধাওয়া দিলে পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল এবং তিন রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সদস্য ফারজানা শারমিন পুতুল বলেন, কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে লালপুর উপজেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। সমাবেশে আসার পথে বিএনপি নেতাকর্মীদের পালিদহ এলাকায় বাধা দেয় পুলিশ। পরে তাদেরকে উদ্ধার করতে আরও কিছু বিএনপি নেতাকর্মী ঘটনাস্থলে গেলে পুলিশ টিয়ার শেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে। 

এসময় পুলিশের সাথে আওয়ামীলীগ নেতাকর্মীরাও যোগ দেয় এবং এতে বিএনপির ১২ জন নেতাকর্মী আহত হন বলেও দাবি করেন তিনি।

নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমান জানান, গৌরিপুরে সমাবেশ করার পর বিএনপি নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পালিদহ এলাকায় গেলে তারা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। 

আরও পড়ুন: শেরপুরে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

পুলিশ সুপার দাবি করেন, পুলিশ ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড টিয়ারশেল এবং তিন রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। 

বিএনপি নেতাকর্মীরা সংবাদের শিরোনামে উঠতে পরিকল্পিতভাবে নৈরাজ্য তৈরির চেষ্টা করেছ বলেও অভিযোগ করেন নাটোর জেলা পুলিশ সুপার।


একাত্তর/জো 

বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর