ভারতীয়দের ব্যাপকভাবে বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৯ পিএম

সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ও বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশকে বিনিয়োগের জন্য সবচেয়ে উদার রাষ্ট্র বলে উল্লেখ করে তিনি ভারতীয় বিনিয়োগকারীদের ব্যাপকভাবে বিনিয়োগে আহবান জানিয়েছেন।  

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী প্যালেসের বলরুমে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) যৌথভাবে আয়োজিত উচ্চপর্যায়ের ব্যবসায়িক অনুষ্ঠানে এ আহবান জানান। 

শেখ হাসিনা বলেন, আমি ভারতীয় বিনিয়োগকারীদের অবকাঠামো প্রকল্প, উৎপাদন, জ্বালানি এবং পরিবহন খাতে সম্ভাব্য বিনিয়োগের বিষয়টি বিবেচনার আহবান জানাই। তারা সময়, খরচ কমিয়ে বাই-ব্যাক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শিল্প স্থাপন করতে পারে।

শেখ হাসিনা বলেন, বর্তমানে শিল্পায়নের প্রসার এবং বহুমুখীকরণ, কর্মসংস্থান, উৎপাদন এবং রপ্তানি বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ এবং দ্রুত অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং ২৮টি হাইটেক পার্ক প্রতিষ্ঠা করা হচ্ছে। 

তিনি বলেন, ভারতীয় বিনিয়োগকারীদের জন্য মোংলা এবং মীরসরাইয়ে দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। আজকে এখানে উপস্থিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সেখানে বিনিয়োগের আহ্বান জানাই। 

প্রধানমন্ত্রী বলেন, এটি দুই বন্ধুপ্রতিম দেশের সদিচ্ছাকে কাজে লাগানোর পথ প্রশস্ত করবে এবং এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসবে। আর বাংলাদেশের অবস্থানগত সুবিধার কারণে ভারতীয় বিনিয়োগকারীরা শুধু ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতেই নয়, নেপাল, ভুটান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতেও তাদের পণ্য রপ্তানি করতে সক্ষম হবে। 

এ সময় তিনি আরও বলেন, ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশের দিকে আরও বেশি মনোযোগ দেওয়ার এবং দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি, সস্তা খরচ এবং বিপুল ভোক্তার সুবিধা নেওয়ার সময় এসেছে।

এদিকে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, জ্বালানি সঙ্কট দূর করতে ভারত থেকে জ্বালানি কিনবে বাংলাদেশ। তবে দাম নির্ধারণ নিয়ে দরকষাকষি চলছে। 

আরও পড়ুন: রেওয়াজ ভেঙে শেখ হাসিনাকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী মোদি

ভারতের আদাভা গ্রুপের চেয়ারম্যান ভিনিত মিত্তাল বলেন, বায়ো গ্যাস, গার্মেন্ট প্রযুক্তিসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে আমরা সহযোগিতা করতে চাই। এ সময় তিনি ভিসা জটিলতা কমানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। 

এসবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন জানান, ভারতের ব্যবসায়ীরা সোলার এনার্জি, বায়ু বিদ্যুৎ এবং প্রযুক্তি খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ ভারত থেকে ১২টি সেক্টরে বাণিজ্য বাড়ানোর তাগিদ দিয়েছে। 


একাত্তর/এসি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর