সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পোতে ভবন ধসে নারী ও শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।
পাঁচতলা ভবনটি বুধবার (৭ সেপ্টেম্বর) ধসে পড়ে। ইঞ্জিনিয়ারিং ত্রুটির কারণে এটি ধসে পড়েছে বলে মনে করা হচ্ছে।
বার্তাসংস্থা সানা বলছে, দুর্ঘটনাস্থল থেকে সাত নারী, তিন শিশু ও এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা এক নারী ও শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ কমান্ডার মেজর জেনারেল দিব বার্তাসংস্থা সানাকে জানান, বেসামরিক প্রতিরক্ষা ও স্থানীয় কর্তৃপক্ষসমূহ পাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে এবং ধ্বংসস্তূপ সরানোর কাজও শুরু করেছে।
আরও পড়ুন: হাসিনার সফরে আমন্ত্রণ না পাওয়ায় কেন্দ্রের প্রতি মমতার ক্ষোভ
উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সালে সংঘাত শুরু হলে এ পর্যন্ত পাঁচ লাখ লোক নিহত এবং যুদ্ধ পূর্ব সময়ের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।
একাত্তর/এসজে
