কুমিল্লায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৮ পিএম

কুমিল্লার মুরানগর উপ‌জেলার বাঙ্গরায় পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলার মুরাদনগর উপ‌জেলার বাঙ্গরা বাজার থেকে শেখ আকরাম নামের ওই আসামিকে হাতকড়াসহ ছিনতাই করা হয়। 

আসামি আকরামের বড় ভাই ওই ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে। এতে বাঙ্গরা থানার এসআই রনি নামে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, গত ৪ সেপ্টেম্বর ফুয়াদ নামে এক স্কুলছাত্রকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনায় বৃহস্পতিবার বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করেন দৌলতপুর গ্রামের ইকবাল হোসেন নামে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। 

এ ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী ও সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের ছোট ভাই শেখ আকরামসহ চারজনকে আসামি করা হয়। 

শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসব আসামিদের গ্রেপ্তারে খাপুরা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় শেখ আকরামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পথে বাঙ্গরা বাজারে ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের নেতৃত্বে ৩০-৪০ জন পুলিশের ওপর হামলা করে। 

এসময় হাতকড়া পরিহিত আকরামকে ছিনিয়ে নেয়া হয়। এতে পুলিশের এসআই রনি আহত হন। 

তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, আমরা পুলিশের ওপর হামলা করিনি, আমার ভাই শেখ আকরামকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। এলাকার লোকজন তাকে গ্রেপ্তারের প্রতিবাদ করেছে, আসামি ছিনতাইয়ের ঘটনা সঠিক নয়। 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুই পুলিশকে গুলি করে আসামি ছিনতাই

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাতপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, এজহারনামীয় আসামি শেখ আকরামকে খাপুরা  গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তাকে থানায় নিয়ে আসার পথে বাঙ্গরা বাজারে পুলিশের উপর হামলা করে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেওয়া হয়। 

ওই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এসজে

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
১০ জনের আর্জেন্টিনার প্রতিরোধ গুঁড়িয়ে বিশ্বজয়ের সোনালী ট্রফি উঁচিয়ে ধরার পর স্প্যানিশ মাস্টার মাইন্ড লুইস দে লা ফুয়েন্তে গর্জে উঠে বললেন, ভাগ্যের সাথে আমাদের আজ অ্যাপয়েন্টমেন্ট লেখা ছিলো, আর...
দীর্ঘ ১৮ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে যে রাজনৈতিক পরিবর্তন আনা হয়েছে, তাকে অর্থবহ করতে না পারলে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশের গণতন্ত্র বড়ো ধরনের হুমকির মুখে...
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর