বাস-ট্রাক সংঘর্ষে আহত চালকের মৃত্যু

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৫ এএম

পোস্তগোলা ব্রিজে বাস-ট্রাক সংঘর্ষে আহত ট্রাকচালক মারা গেছেন। ট্রাকচালকের নাম আবুল কালাম (৩০)। 

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

মৃত আবুল কালাম চট্টগ্রাম ফটিকছড়ির বাসিন্দা তার বাবার নাম জাফর মিয়া।

এরআগে, সকাল সাড়ে ছয়টা পোস্তগোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সকালে স্থানীয়রা তাকে হাসপাতালে পাঠায়।  

পথচারীর বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে পোস্তগোলা ব্রিজে কেরানীগঞ্জ থেকে ঢাকায় ট্রাক নিয়ে ফিরছিলেন আবুল হোসেন। এ সময় রাইদা পরিবহনের একটি বাস ব্রিজে ওভারটেকিং করতে চায়। এ সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে চালক আবুল কালাম গুরুতর আহত হন। 

মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলে জানান পরিদর্শক বাচ্চু মিয়া।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর