১১ বছর পর ঝিনাইদহ পৌরসভায় ভোট

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৪ এএম

আইনি জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ ১১ বছর পর ঝিনাইদহ সদর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর ভোট শুরু হওয়ায় প্রার্থী ও ভোটারদের মাঝে উৎসব বিরাজ করছে।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। এ ভোট গ্রহণ বিরতিহীনভাবে বিকাল চারটা পর্যন্ত চলবে। সকাল থেকেই ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করেছে।

এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। তবে কোথাও কোন সহিংসতা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

এ নির্বাচনের বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক জানান, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে কমিশনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সহিংসতা রোধে ও শান্তি-শৃঙ্খলার জন্য পৌরসভার ৪৭টি কেন্দ্রে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পাঁচ প্লাটুন বিজিবি, ৯টি পুলিশের মোবাইল টিম, চারটি র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স, ৩৫৫ জন পুলিশ সদস্য ও ৮০১ জন আনসার সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।  

আরও পড়ুন: সখীপুরের বনে দেখা মিললো চিতাবাঘের

এ নির্বাচনে চারজন মেয়র প্রার্থী ও ৮৩জন কাউন্সিলর প্রার্থী ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। ৯টি ওয়ার্ডের ৪৭টি কেন্দ্রে ৮২ হাজার ৬৯৫ জন নারী-পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

একাত্তর/এসজে
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
একই আবহে ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচও শেষ হয়েছে গোলশূন্য সমতায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠা ম্যাচে কেউই জয়ের স্বাদ পায়নি। 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল নয়, বরং জামায়াত-শিবিরের ক্যাডাররা ডিম নিক্ষেপ ও হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক...
বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলেই অনেক মামলায় রাষ্ট্রপক্ষ হেরে যায় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর