দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৩৪ জন।
এদিন অ্যান্টিজেনসহ তিন হাজার ৪৯২টি নমুনা পরীক্ষা করে ভাইরাসটিতে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩১০ জন। দৈনিক সংক্রমণের হার আট দশমিক ৮৭।
রোববার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার (১০ সেপ্টেম্বর) করোনায় ২২২ জন শনাক্ত এবং একজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দৈনিক সংক্রমণের হার ছিল আট দশমিক ৬২।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ১৪ হাজার ৭৮৭। মোট শনাক্তের গড় ১৩ দশমিক ৬২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৭৪৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২১ শতাংশ।
এদিন করোনায় সংক্রমিত হয়ে মারা যাওয়াদের মধ্যে দুইজনই পুরুষ। তারা ঢাকা বিভাগের বাসিন্দা এবং তাদের বসয় ৬০ বছরের বেশি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন, করোনায় এখন পর্যন্ত ১৮ হাজার ৭২৪ জন পুরুষ এবং ১০ হাজার ৬১০ নারীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: খালেদার জামিন বৃদ্ধিসহ মুক্তির আবেদন, যেতে চান বিদেশেও
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
একাত্তর/এসি
