তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার, হত্যাকারী আটক

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩৯ পিএম

জামালপুর সদরে এক তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার এবং হত্যাকারী অপর এক তরুণকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে মহেশপুর কালিবাড়ি এলাকা থেকে মরদেহ উদ্ধার ও হত্যাকারীকে আটক করা হয়।

জানা গেছে, নিহত তরুণ জাহিদ শহরের নয়াপাড়া এলাকার মৃত জাবেদ মিয়ার পুত্র এবং আটক সাজু মিয়া সদর উপজেলার মহেশপুর কালিবাড়ি গ্রামের মৃত শাহেদ আলীর পুত্র। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বখাটে সাজু ও জাহিদ চলতি বছরের মার্চ মাসে পৃথক মামলায় জামালপুর জেলখানায় ছিল। জেলেই তাদের বন্ধুত্ব হয়। সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে সাজুর বাসায় বেড়াতে যায় জাহিদ। রাতে দু’জনে একসাথে নেশাও করে। 

তারা আরও জানান, সকালে তাকে জবাই করে হত্যার পর রাস্তার পাশে মরদেহ ফেলতে গেলে স্থানীয় লোকজন সাজুকে আটক করে পুলিশে দেয়। 

আরও পড়ুন: পানি নিষ্কাশন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে তরুণ গুলিবিদ্ধ

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। হত্যার কাজে ব্যবহার করা ধারালো ছুরিও উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। 


একাত্তর/জো 

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর