দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ মানবে না বিএনপি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৭ পিএম

ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবে না জানিয়ে ইসির ঘোষণা করা রোডম্যাপ প্রত্যাখ্যান করছে বিএনপি।

দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে তা হবে না। নির্বাচনের আগেই এই কমিশনকে বিদায় নিতে হবে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সুস্থতা কামনায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ওনারা বলবেন, আর নির্বাচন হয়ে যাবে। আমরা জনগণ মুখে আঙুল দিয়ে বসে থাকবো! ইসি এই সরকারকে টিকিয়ে রাখতে এবং বিদেশি প্রভুদের সন্তুষ্ট করতে চায়।

তিনি বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। এই ইসির অধীনে নির্বাচনের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। একই সঙ্গে সরকারের পতন ঘটিয়ে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন বাস্তবায়ন করা হবে।

প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে মির্জা আব্বাস বলেন,  আওয়ামী লীগ গুলি করে, বিএনপিও গুলি খাওয়া শিখে গেছে। আওয়ামী লীগের হাতে ১৬ কোটি গুলি নেই। একদিন এ সব হত্যার বিচার করা হবে।

আরও পড়ুন: ২০২৩ সালের শেষ বা জানুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন

তিনি বলেন, আওয়ামী লীগের সরকারে থাকার আর কোনো সুযোগ নাই। যারা ভাবছেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। 


একাত্তর/এসি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর