এক উপ‌জেলায় নিখোঁজ, অন্য উপ‌জেলায় মরদেহ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৫ পিএম

শেরপুরের ঝিনাইগাতী থেকে দুইদিন আগে নিখোঁজ কিশোর অটোচালক রফিকুল ইসলামের (১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খোঁজাখুঁজির একপর্যায়ে সীমান্তবর্তী সমেশ্চুড়া পাহাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পু‌লিশ। 

নিহত রফিকুল ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই গ্রামের জহুরুলের ছে‌লে।

নিহতের প‌রিবার ও পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, রফিক প্রতিদিনের মতো গত ১২ সেপ্টেম্বর সোমবার সকাল নয়টার দিকে অটো নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সে বাড়ি না ফেরায় গতকাল মঙ্গলবার তার পিতা জহুরুল ঝিনাইগাতি থানায় সাধারণ ডায়েরি করেন। পরে বুধবার লোকমাধ্যমে সংবাদ পেয়ে বাজিতখিলা এলাকায় রফিকের অটোর সন্ধান পাওয়া যায়।

আরও পড়ুন: রানির শেষকৃত্যে দাওয়াত পায়নি রাশিয়াসহ তিন দেশ

এদিকে, নিখোঁজ রফিকের স্বজনেরা ঝিনাইগাতী থেকে নালিতাবাড়ীর দিকে পাহাড়ি এলাকা সন্ধান চালিয়ে আসার একপর্যায়ে দুপুরে সমেশ্চুড়া পাহাড়ের ১০ নম্বর এলাকায় রফিকের মরদেহের সন্ধান পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ওই মরদেহ উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই সাইদুর রহমান ও পোড়াগাঁও ইউনিয়নের বিট কর্মকর্তা এএসআই আমিনুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন।

তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। 


একাত্তর/আরবিএস  

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর