শেরপুরের নালিতাবাড়ীতে মশা তাড়াতে জ্বালানো কয়েলের আগুনে পুড়ে মিলন (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার আন্দারুপাড়া পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে।
মিলন ওই গ্রামের সবুজের স্ত্রী।
স্থানীয়রা জানান, বারোমারী বাজারের মালি (ঝাড়ুদার) বৃদ্ধা মিলন প্রতিদিনের মতো রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। এসময় মশা তাড়ানোর জন্য তার পায়ের কাছেই কয়েল জ্বালানো থাকে।
গতকাল রাতের প্রথমার্ধের কোন এক সময় কয়েলের আগুন তার বিছানায় লেগে বিছানাপত্র এমনকি পড়নের কাপড়সহ শরীরের নিম্নাংশ পুড়ে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে এ আগুন ঘরের অন্য কোথাও না ছড়ানোয় বাইরের কেউ টের পায়নি।
এদিকে দুর্ঘটনার পর তার সাথে বসবাসকারী একমাত্র ছেলে বাছিন্দ্র সাংমা বাড়ির কাছেই শান্তির মোড়ে আড্ডা শেষে মধ্যরাতে বাড়ি ফিরে মায়ের পোড়া দেহ দেখতে পান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: মোবাইল অ্যাপের মাধ্যমে অর্থ আত্মসাৎ, দুইজন গ্রেপ্তার
পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন বলেন, আগের স্বামী মারা যাওয়ার পর সবুজ নামে একজনকে বিয়ে করেন ওই নারী। পরবর্তীতে সবুজ তাকে ফেলে চলে গেলে তিনি ছেলের সাথে এই ঘরেই বসবাস করতেন।
একাত্তর/আরএ
