কুয়াকাটায় ধরা পড়লো ১১ ফুটের সেইল ফিস

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৬ পিএম

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ১১ ফুট লম্বা সেইল ফিস বা পাখি মাছ। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চার মণের বেশি ওজনের মাছটি জেলেরা মৎস্য বন্দরে নিয়ে আসে বিক্রির জন্য। 

কলাপাড়ায় এ মাছের চাহিদা কম থাকায় মাত্র ২৫ হাজার টাকায় বিশাল এ মাছটি কিনে নেন এক ব্যবসায়ী।

স্থানীয় ওই ব্যবসায়ী জানান, বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরের একশবাম এলাকায় জাহাঙ্গীর মাঝির জালে এ মাছটি ধরা পড়ে। মাছটি মৎস্য বন্দরে বিক্রির জন্য নিয়ে আসলে উৎসুক মানুষ এটি দেখতে ভিড় করে।

আরও পড়ুন: টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে দুই অটোচালকের মৃত্যু 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গভীর সমুদ্রের দ্রুতগতির মাছটি সাধারণত উপকূলে কম দেখা যায়। কিন্তু গত দুই সপ্তাহে কুয়াকাটায় ছয়টি এমন সাইজের সেইল ফিস বা পাখি মাছ ধরা পড়ে।


একাত্তর/জো 

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর