আওয়ামী পুলিশরা রেহাই পাবে না: আমীর খসরু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৫ পিএম

যে কোনো মুহূর্তে দল হিসাবে আওয়ামী লীগের মৃত্যুর খবর পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে এই দখলবাজ, স্বৈরাচার ও অবৈধ সরকারকে তারা উৎখাত করবে।

শুক্রবার বিকেলে পুরাণ ঢাকার ধোলাইখাল এলাকায় বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আমীর খসরু বলেন, যারা বাংলাদেশে আওয়ামী পুলিশের ভূমিকা পালন করছেন তাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশের সংবিধানে আপনাদের দায়িত্ব হচ্ছে এ দেশের মানুষের জীবনের সুরক্ষা দেয়া। বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা।

কিন্তু আপনারা যারা আওয়ামী পুলিশ বাহিনী হওয়ার চেষ্টা করছেন অথবা হয়ে গেছেন তাদের প্রতি স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা যদি সেই পথে যান সেটা শুধু বাংলাদেশের সংবিধান, মানবাধিকার ও গণতন্ত্র লঙ্ঘন নয় এটা আন্তর্জাতিক ক্রাইমের আওতায় পড়ে- বলেন তিনি। 

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দেশে-বিদেশে আপনাদেরকে (পুলিশ) সকলে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। কেউ রেহাই পাবেন না। অনেকে পালিয়ে যাওয়ার কথা বলছেন তো এখন পালিয়ে গিয়ে আর রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। 

মইনুদ্দিন-ফখরুদ্দিন পালিয়ে গেছে কিন্তু ঘর থেকে বের হওয়ার আগে চারদিকে খবর নিতে হয় কোনো বাংলাদেশীরা সেখানে জমায়েত হয়েছে কিনা। তারা মসজিদে নামাজ পড়তে গিয়ে, জানাজায় গিয়ে লাঞ্ছিত হয়। তারা বিদেশে গিয়েও রক্ষা পাচ্ছে না। সুতরাং যদি মনে করেন পালিয়ে গিয়ে রক্ষা পাবেন সেটা একেবারে ভুল ধারণা।

পুলিশের উদ্দেশে বিএনপির এই নীতিনির্ধারক আরো বলেন, দেশের সংবিধান ও মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্রকে হত্যা করার জন্য আপনাদের এ দেশে বিচার হবে। আপনারা কোনো বিচার থেকে রেহাই পাবেন না। 

তিনি আরও বলেন, তাই যারা আওয়ামী পুলিশ হয়ে গেছেন তাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই এখনো সময় আছে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নেয়া বন্ধ করুন। আপনারা যে অবস্থানটা নেয়ার চেষ্টা করছেন সেটা এ দেশের মানুষের বিপক্ষে অবস্থান করার চেষ্টা করছেন। সেই অবস্থানে যাওয়ার চেষ্টা করবেন না। কারণ বাংলাদেশ বিগত দিনে যারাই এই চেষ্টা করেছে তারা কেউ রেহাই পায়নি।

আরও পড়ুন: দমনপীড়নেও আন্দোলন থামানো যাবে না: ফখরুল

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহবায়ক আব্দুস সালাম, উত্তর বিএনপি'র আহবায়ক আমানউল্লাহ আমান, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু ও উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ।


একাত্তর/এসি

বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর