প্রবাসীদের নিয়ে সিনেমা বানাবেন অনন্ত-বর্ষা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৪ পিএম

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দেশটির প্রজাতন্ত্র দিবস (মালয়েশিয়া ডে) উপলক্ষে দেশটিতে মুক্তি দেওয়া হয় অনন্ত জলিল অভিনিত সিনেমা ‘দিন: দ্য ডে’। ছুটির দিনে প্রিমিয়ার শো দেখতে ভিড় করেন হাজারো প্রবাসী। এই ভিড়ের মাঝেই নতুন ঘোষণা দিলেন অনন্ত-বর্ষা জুটি।

প্রবাসীদের গল্প নিয়ে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন অনন্ত-বর্ষা। ‘দিন: দ্য ডে’ ছবির মুক্তি উপলক্ষে বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন জুটিটি। সেখানে তারা একটি সংবাদ সম্মেলনেও অংশ নেন। এ সময় প্রবাসীদের নিয়ে সিনেমা তৈরির কথা বলেন এ তারকা দম্পতি। তবে কবে হবে ছবিটি এবং এর বিস্তারিত কিছু জানাননি তিনি।

আগামীতে বাংলা সিনেমা সব দেশে ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করে অনন্ত বলেন, সারা পৃথিবীতে সিনেমার মার্কেট গড়ে তুলতে চাই। যেখানে আমাদের বাংলাদেশিরা রয়েছেন, প্রবাসী ভাই-বোনেরা আছেন, সেখানেই আমরা একটা মার্কেট গড়ে তুলতে চাই। আমরা প্রবাসীদের জীবনের গল্পগুলো সিনেমায় তুলে ধরতে চাই।

এ মুহূর্তে অনন্ত-বর্ষার হাতে রয়েছে ‘নেত্রী: দ্য লিডার’ ছবিটি। এছাড়াও তারা প্রথমবারের মতো নিজেদের প্রোডাকশনের বাইরে একটি সিনেমায় কাজ করছেন ‘কিল হিম’। সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করবেন মোহাম্মদ ইকবাল।


একাত্তর/এসএ

পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান আঞ্চলিক যুদ্ধের জেরে ২০২৬ সালের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল স্থগিত করেছে সৌদি আরব।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর