ভুল অপারেশনের মাশুল গুনছেন হতদরিদ্র রহিম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫১ পিএম

আট বছর আগে নাকে ভুল অপারেশনে জীবন ঝুঁকির মুখে পড়েছেন চট্টগ্রামের আব্দুর রহিম। সেই অপারেশনের পর তার মুখে তৈরি হয়েছে প্রায় দশ কেজি ওজনের টিউমার। 

দেশের নামকরা চারটি ল্যাবে সেই টিউমার পরীক্ষা করার পর ফলাফল নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে ভুল চিকিৎসায় যে এই টিউমার, এ ব্যাপারে তাদের কোন সন্দেহ নেই। 

আর, রহিমের স্বজনরা বলছেন, এই চিকিৎসা তাদের সাধ্যের মধ্যে নেই। অথচ ভুল চিকিৎসার মাশুল গুণতে হচ্ছে আব্দুর রহিমকেই। কাটাচ্ছেন অনিশ্চিত অসুস্থ জীবন।

চট্টগ্রামের হাটহাজারীর ছেলে আব্দুর রহিম। আট বছর আগেও একটি মায়াবী চেহারা ছিলো তার। ছিলো স্বাভাবিক জীবন। কিন্তু একটি ভুল চিকিৎসায় এখন তার জীবন যেতে বসেছে। 

বেঁচে থেকেও যুবকটি যেন মৃতপ্রায়। তার মুখের অবস্থা দেখলে সবাই ভয় পায়। কেউ কাছে যায় না। মা ছাড়া কেউ তাকে ছুঁয়েও দেখে না।

২০১৪ সালে রহিমের নাকের মাংস বাড়ার অপারেশন হয় চট্টগ্রামের এক হাসপাতালে। স্বজনদের অভিযোগ, অপারেশনের পরই মুখ ফুলতে শুরু করে। এক সময় মুখের ওজন হয় দশ কেজি। 

রহিমের বাবা মারা গেছে ২১ বছর আগে। বড় ভাই একটি দোকানের কর্মচারী। বেতন মাত্র সাত হাজার টাকা। এই টাকায় তিনজনের পরিবারে বেঁচে থাকাই দায়। 

তবুও ছোট ভাইয়ের চিকিৎসার জন্য সব দিয়েই গেলো আট বছর ধরে লড়ছেন বড় ভাই। কিন্তু এখন তিনি অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছেন। 

হতদরিদ্র এই যুবকের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে বেশ ক’জন তরুণ। যাদের চেষ্টায় চট্টগ্রাম থেকে এখন রামপুরার মাল্টি কেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে। 

চিকিৎসক বলছেন, এখন পর্যন্ত রহিমের পাঁচ দফা অপারেশনে টিউমারের অনেকটা অপশারন হয়েছে। এরপরও কেন তার টিউমারটি বারবার ফিরে আসছে। 

এর কারণ জানতে ঢাকার চারটি ল্যাবরেটরিতে পরীক্ষা হয়েছে। কিন্তু, ফলাফল এসেছে চার রকম। তাই রোগ নির্ণয় করতে গিয়েই হিমশিম অবস্থা। 

রহিমের চিকিৎসক অধ্যাপক ডা. সৈয়দ শামসুদ্দিন আহমেদ বলেন, রোগ নির্ণয় হলে চিকিৎসা সহজ হতো। বিনা পয়সাতেই রহিমের অপারেশন করছেন এই চিকিৎসক। 

আরও পড়ুন: আসামিকে পেয়েও গ্রেপ্তার না করে ফিরে গেলো পুলিশ!

মাল্টিকেয়ার হাসপাতালও যতটা সম্ভব সাহায্যের চেষ্টা করছে। কয়েকজন তরুণ তার প্রতিদিনের খরচ যোগাচ্ছে। সবারই চাওয়া স্বাভাবিক চেহারাতেই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক রহিম। 


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা সারা দেশে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পের আওতায় জনসাধারণকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেছে।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর