প্রিন্স ফিলিপের পাশে চিরনিদ্রায় রানি এলিজাবেথ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৯ পিএম

রানি দ্বিতীয় এলিজাবেথকে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে উইন্ডসরের সেইন্ট জর্জেস চ্যাপেলের কাছে সমাহিত করা হয়েছে। এরমধ্য দিয়ে শেষ হলো দ্বিতীয় এলিজাবেথ যুগের সাত দশক। স্বামী প্রিন্স ফিলিপের পাশেই সমাহিত হলেন তিনি। 

রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সময় সেখানে কেবলমাত্র পারিবারিক সদস্যরাই উপস্থিত ছিলেন।

২০২১ সালের এপ্রিল মাসে এই চ্যাপেলে পরিচালিত হয়েছিল ডিউক অফ এডিনবার্গ অর্থাৎ প্রিন্স ফিলিপের অন্ত্যেষ্টিক্রিয়া। 

image


রানির প্রকাশ্য শেষকৃত্যানুষ্ঠানের সমাপ্তি

দিনটি শুরু হয়েছিল ওয়েস্টমিনস্টার হলে রাষ্ট্রীয় মর্যাদায় রানির শায়িত অবস্থার উপসংহার টানার মাধ্যমে। এরপর তার কফিন শোভাযাত্রা করে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে নিয়ে আসা হয়।

সেখানে প্রায় দু’ হাজার মানুষ এক শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেন, যাদের মধ্যে ছিলেন বহু রাষ্ট্র এবং সরকার প্রধান।

এরপর এক বিশাল শোকযাত্রা কফিন নিয়ে ওয়েলিংটন আর্চের দিকে যাত্রা করে, যেটি ব্রিটিশ ইতিহাসের এক গৌরবময় প্রতীক।

রানির কফিন এরপর একটি শবযানে রাখা হয়। এটি যাত্রা করে উইন্ডসরের দিকে।

রানির কফিন নিয়ে তৃতীয় শোকমিছিলটি উইন্ডসরের দীর্ঘ রাস্তা পেরিয়ে সেইন্ট জর্জেস চ্যাপেলে যায়। সেখানে রানির স্মরণে আরেকটি প্রার্থনায় যোগ দেন প্রায় আটশ’ মানুষ।

সন্ধ্য সাড়ে সাতটায় রাজপরিবারের সদস্যরা সেইন্ট জর্জেস চ্যাপেলে যান রানিকে তার স্বামীর পাশে সমাহিত করতে।

রানিকে সমাহিত করার প্রক্রিয়া শুরু

রানি দ্বিতীয় এলিজাবেথকে সমাহিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এরইমধ্যে রাজকীয় সমাধিকক্ষে রানির মরদেহ নামানো হয়েছে। আজ পারিবারিক সদস্যদের উপস্থিতিতে তাকে সমাহিত করা হবে। স্বামী ফিলিপের পাশেই সমাহিত হচ্ছেন তিনি। 

এর আগে সেইন্ট জর্জেস চ্যাপেলে আনুষ্ঠানিকভাবে রানির কফিনের ওপর থেকে রাজমুকুট এবং রাজদন্ড সরিয়ে নেয়া হয়।

বিবিসি বলছে, এগুলো আবার টাওয়ার অব লন্ডনে ফেরত যাবে। তবে আপাতত সেগুলো ডীন অব উইন্ডসরের কাছে দেয়া হয়েছে। তিনি সেগুলো সযত্নে রেখেছেন বেদির ওপর।

এদিকে উইন্ডসর ক্যাসেলের সেইন্ট জর্জেস চ্যাপেলে রানির জন্য প্রার্থনা শুরু হয়েছে। সেখানে আশীর্বাদ অনুষ্ঠান পরিচালনা করবেন ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি। 

প্রার্থনায় তিনি বলেন, শান্তিতে যাও; সাহসী হও, যা ভাল তা দৃঢ়ভাবে ধরে রাখো, মন্দের বদলে কাউকে মন্দ করো না; দুর্বল হৃদয়কে শক্তিশালী কর, দুর্বলকে সমর্থন কর, দুঃখীকে সাহায্য কর, সকল মানুষকে সম্মান কর, ভালবাসা এবং প্রভুর সেবা কর, পবিত্র আত্মার শক্তিতে আনন্দ কর। 

তিনি আরও বলেন, এবং সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা তোমাদের মধ্যে থাকুক এবং সর্বদা তোমাদের সাথে থাকুক। আমিন।

এই প্রার্থনায় রানির বর্তমান এবং সাবেক সাহকারিরা যোগ দিয়েছেন।সসেইন্ট জর্জেস চ্যাপেলেই আজকের আনুষ্ঠানিকতার সমাপ্তি টানা হবে।

এই সমাহিত করার অনুষ্ঠানে কেবল রাজপরিবারের সদস্যরাই থাকতে পারবেন।

image


সেন্ট জর্জ চ্যাপেলে পৌঁছেছে রানির কফিন

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের মিছিল এখন সেন্ট জর্জ চ্যাপেলে পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যেই রানির কফিন চ্যাপেলের নির্দিষ্ট স্থানে রাখা হবে। এখানেই শেষ হবে তার শেষকৃত্যের সকল আনুষ্ঠানিকতা। 

চ্যাপেলের বাইরে রাজপরিবারের অশ্বারোহী সদস্যরা সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছে। রাজপরিবারের সদস্য এবং রাষ্ট্রীয় নেতারা সেখানে আসার সাথে সাথে তাদের অস্ত্র উপস্থাপন করে উইন্ডসর ক্যাসলের রক্ষীরা।

২০২১ সালের এপ্রিল মাসে এই চ্যাপেলে পরিচালিত হয়েছিল ডিউক অফ এডিনবার্গ অর্থাৎ রানির স্বামী প্রিন্স ফিলিপের অন্ত্যেষ্টিক্রিয়া। 

image


রানিকে শেষবিদায় জানালো জনতা

উইন্ডসরের ঐতিহাসিক লং ওয়াক বরাবর শেষ যাত্রা করছে রানির কফিন। মিছিলটি উইন্ডসর ক্যাসেলের চতুর্ভুজ হয়ে ইঞ্জিন কোর্টে যাচ্ছে।

নরম্যান আর্চ, চ্যাপেল হিল, প্যারেড গ্রাউন্ড এবং হর্সশু ক্লোইস্টার আর্চ অতিক্রম করবে এ শবযাত্রা। সেখানে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে রানিকে গার্ড অফ অনার দেয়া হবে। 

এদিকে শেষবারের মতো রানির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ব্রিটেনের জনসাধারণ। রানির শবযাত্র একবার উইন্ডসর ক্যাসেলের গেটের ভেতরে চলে গেলে সেখানে সীমিত করা হবে জনসাধারণের প্রবেশ।  

যারা রানির শেষকৃত্যানুষ্ঠানের দায়িত্বে রয়েছেন শুধুমাত্র তারাই প্রবেশ করার সুযোগ পাবেন। সেখানে রাজ পরিবারের সদস্যদের পাশপাশি থাকবেন আমন্ত্রিত অতিথিরা।  

ব্রিটিশ গণমাধ্যম বলছে, শোকযাত্রা ভালোভাবে দেখা যাবে এমন জায়গা খুঁজে পেতে অনেকে সেখানেই রাত কাটিয়েছেন। 

image


উইন্ডসর ক্যাসেলে পৌঁছালো রানি এলিজাবেথের মরদেহ

উইন্ডসর ক্যাসেলে পৌঁছালো রানি এলিজাবেথের মরদেহ। রানির কফিনটি সেই জায়গায় ফিরে আসছে যে ক্যাসেলকে তিনি তার 'বাড়ি' ডেকেছিলেন। 

এ সময় রানির কফিনের চারপাশে বড় ধরনের ভিড় দেখা যায়নি। তবে কফিনের সাথে রাজা তৃতীয় চার্লস এবং ওয়েলসের নতুন প্রিন্স উইলিয়ামের পরিবারের সদস্যরা রয়েছেন।

রাজাসহ রাজপরিবারের অন্য সদস্যরা আরেকটি শবমিছিলে যোগ দেবেন। রাজা চার্লসের স্ত্রী ক্যামিলা, রানী কনসোর্ট ক্যাথরিন, প্রিন্সেস অফ ওয়েলস, মেঘান, সাসেক্সের ডাচেস এবং সোফি, ওয়েসেক্সের কাউন্টেসের সাথে একটি গাড়িতে মিছিলটি অনুসরণ করবেন।

মিছিলটি দীর্ঘ পথ ধরে এগিয়ে চলার সময় ব্যাগপাইপগুলো (বাঁশি বিশেষ) স্কাই বোট গানের সুর তোলে। পাইপার বাজানো শুরুর পরপরই চারপাশে নীরবতা নেমে আসে। 

এরপর সেন্ট জর্জেস চ্যাপেলে কফিনটি নেয়া হবে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য। রাজপরিবারের সদর্সদের বিয়ে, দীক্ষা এবং শেষকৃত্য হয় এই গির্জায়।

image


উইন্ডসরের পথে রানির শবমিছিল

ওয়েলিংটন আর্চে আনুষ্ঠানিকতা শেষে রানির কফিন নেয়া হয়েছে রাষ্ট্রীয় শবযানে। ব্রিটেনের গ্রেনেডিয়ের গার্ড বাহিনীর সদস্যরা রানির কফিন তুলে এই শবযানে রেখেছেন। 

গাড়িটি রওনা হয়েছে উইন্ডসর প্রাসাদের দিকে। সন্ধ্যার পরে রানিকে তার উইন্ডসরের পারিবারিক স্থানে সমাহিত করা হবে। 

সংশ্লিষ্টরা বলছেন, বিকেল তিনটে নাগাদ শবমিছিলটি উইন্ডসরে পৌঁছাবে।

গাড়িটি ওয়েলিংটন আর্চ ছেড়ে যাওয়ার সাথে সাথে প্যারেডের সদস্যরা রাজকীয় অভিবাদন জানায় এবং আবারও জাতীয় সঙ্গীত বাজানো হয়।

এ সময় রানির শবযাত্রা দেখার জন্য রাস্তার দু'পাশে জড়ো হন হাজার হাজার মানুষ। তারা ফুল ছুঁড়ে দিয়ে রানির প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

image


ওয়েলিংটন আর্চে পৌঁছেছে রানির কফিন  

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানের পর রানির কফিন তার প্রথম গন্তব্য ওয়েলিংটন আর্চে পৌঁছেছে। সেখানে পৌঁছাতে সময় লেগেছে প্রায় ৪৫ মিনিট।

ওয়েলিংটন আর্চে থেকে স্থানীয় সময় দুপুর একটার দিকে নতুন একটা রাষ্ট্রীয় শবযানে কফিনটি নেয়া হবে এবং উইন্ডসর ক্যাসেলের দিকে শেষ যাত্রা শুরু হবে।

বিবিস বলছে, বাকিংহাম প্রাসাদের ঢোকার একটি ফটক হিসেবে ওয়েলিংটন আর্চ তৈরি হয়েছিল ১৮২০ সালে। প্রায় ছয় দশক পরে এটি সরিয়ে বর্তমান অবস্থানে নিয়ে আসা হয়। 

ফ্রান্সের নেপোলিয়নকে যুদ্ধে পরাজিত করেছিলেন ব্রিটেনের ডিউক অব ওয়েলিংটন, সেই ঘটনার স্মরণে এটি নির্মাণ করা হয়েছিল।

এটি লন্ডনের বিখ্যাত স্থাপনাগুলোর একটি, এর ওপরে স্থাপন করা শান্তির দূতের ভাস্কর্যটি ইউরোপের সবচেয়ে বড় ব্রোঞ্জের ভাস্কর্য।

image


বাকিংহাম প্রাসাদ অতিক্রম করছে শোকযাত্রা

রানির শোকযাত্রা এখন বাকিংহাম প্রাসাদ অতিক্রম করেছে। এই প্রাসাদ থেকেই রানি তার রাজকার্য পরিচালনা করতেন। 

ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের কাছে এ প্রাসাদের গুরুত্ব অনেক। যা ৬৭ বছর ধরে রানির প্রধান পারিবারিক নিবাস। সিংহাসনের অভিষেক হওয়ার পর থেকে ২০২০ সালে করোনা মহামারি পর্যন্ত এখানেই রানি থাকতেন। এখানেই তার বড় ছেলে চার্লস এবং দুই ছোট ছেলে এনড্রু এবং এডওয়ার্ডের জন্ম হয়েছে।

রানির কফিন বাকিংহাম প্রাসাদ অতিক্রম করার সময় রাস্তার দু'পাশে হাজার হাজার মানুষ শেষ বিদায় জানাচ্ছেন রানিকে।

image


রাজকীয় পার্কের মাঝখান দিয়ে যাচ্ছে রানির কফিন

লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানের পর রানির কফিন নেয়া হচ্ছে উইন্ডসর ক্যাসেলে। রানির শোকযাত্রা লন্ডনের দুটি রাজকীয় পার্কের মাঝখান দিয়ে ওয়েলিংটন আর্চের দিকে যাচ্ছে।

উত্তর দিকে আছে ৪০ একরের গ্রীন পার্ক, যেটি ১৬৬৮ সালে উদ্বোধন করেছিলেন রাজা দ্বিতীয় চার্লস। আর দক্ষিণ দিকে আছে সেন্ট জেমস পার্ক, এটি সবচেয়ে প্রাচীন রাজকীয় পার্কগুলোর একটি।

এ সময় লন্ডনের বিখ্যাত ঘড়ি বিগ বেন বেজে উঠে। পাশপাশি রাজার ট্রুপ ও রয়্যাল হর্স আর্টিলারি রানির প্রতি সম্মান জানিয়ে স্যালুট ফায়ার (তোপধ্বনি) দেয়। 

image


উইন্ডসর ক্যাসেলে নেয়া হচ্ছে রানির কফিন

শেষ যাত্রায় সামিল রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানের পর শোকযাত্রার মাধ্যমে রানির মরদেহ নেয়া হচ্ছে উইন্ডসর ক্যাসেলে।

এ সময় রানি শেষবারের মতো একনজর রানির শোকযাত্রা দেখতে রাস্তার দুপাশে ভিড় করেছেন হাজার হাজার মানুষ। তারা নীবরে দাঁড়িয়ে থেকে কফিনের প্রতি শ্রদ্ধা জানান। 

এই শোকমিছিল আগেরটি থেকে অনেক বেশি বড়, পাড়ি দেবে আরও অনেক দীর্ঘপথ। এই শোক মিছিলে আছে মোট সাতটি গ্রুপ। পুরো পথই পাঁয়ে হেঁটে পাড়ি দেয়া হবে। 

এবার শোক মিছিলের পেছনে পেছনে একটি গাড়িতে যাচ্ছেন কুইন কনসোর্ট ক্যামিলা এবং প্রিন্সেস অব ওয়েলস ক্যাথারিন। তাদের সামনে আছেন রাজা চার্লস, এবং রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা। তারা কফিনের পেছনে পেছনে হাঁটছেন।

দ্বিতীয় একটি গাড়িতে করে যাচ্ছেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল এবং কাউন্টেস অব ওয়েসেক্স সোফি। একেবারে সামনে আছে রাজকীয় কানাডীয় মাউন্টেড পুলিশের দল।

রানির মরদেহ উইন্ডসর ক্যাসেলে পৌঁছার পর কিছু ধর্মীয় আনুষ্ঠানিকতার জন্য সেখানের সেন্ট জর্জেস চ্যাপেল গির্জায় কফিনটি নেয়া হবে। 

রানির প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপের শেষকৃত্য এ গির্জাতেই হয়েছিল। এ সময় রানির মুকুট, রাজকীয় গোলক ও রাজদণ্ড শেষবারের মতন সরিয়ে নেয়া হবে কফিন থেকে। 

আরও কিছু আনুষ্ঠানিকতার পর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সেন্ট জর্জেস চ্যাপেলের ভেতরে রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেল সমাধিতে রানিকে তাঁর প্রয়াত স্বামী ফিলিপের সমাধির পাশে সমাহিত করা হবে। এ সময় শুধু পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

এর আগে রানির রাষ্ট্রীয় শেষকৃত্য ওয়েস্টমিনস্টার অ্যাবেতে শেষ হয়। বিদেশি রাজপরিবারের সদস্য এবং বিশ্ব নেতারা এতে অংশ নিয়েছেন।

image


শুরুতেই রানির প্রতি শ্রদ্ধা জানান কমনওয়েলথ কর্মকর্তারা 

প্রয়াত রানি এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতার শুরুতেই রানির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ব্রিটিশ কমনওয়েলথ কর্মকর্তারা। 

সোমবার স্থানীয় সময় সকাল ১১টায় রানির কফিন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে প্রবেশ করার সাথে সাথে ওয়েস্টমিনস্টার অ্যাবের গায়কদল 'দ্য সেন্টেন্সেস' গেয়ে উঠেন।

বাকিংহাম প্যালেস বলছে, ১৫০০ সালের মাঝামাঝি সময় থেকে এই গানটি রাজ পরিবারে ব্যবহৃত হয়ে আসছে এবং ১৮ শতকের শুরু থেকে প্রতিটি রাষ্ট্রীয় শেষকৃত্যে এ গান গাওয়া হয়।

এ সময় ব্রিটেনের জন্য রাজ পরিবারের উৎসর্গ ও সেবার প্রতি শ্রদ্ধা জানিয়ে কমনওয়েলথের মহাসচিব ব্যারনেস স্কটল্যান্ড 'প্রথম পাঠ' অর্থাৎ প্রয়াত রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে মানপত্র পাঠ করেন এবং শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়। 

এ সময় জাতীয় সঙ্গীতের পাশপাশি বিদায়ের সুর তোলেন রানির বাঁশীবাদক দল। এর মধ্যদিয়েই দিনের মধ্যভাগের শোকসভা শেষ হবে। 

image


রানির বিয়ের স্তোত্র পাঠ

১৯৪৭ সালে তৎকালীন প্রিন্সেস এলিজাবেথ এবং প্রয়াত প্রিন্স ফিলিপ মাউন্টব্যাটেনের বিয়ের অনুষ্ঠানে যে স্তবগান পাঠ করা হয়েছিল, শেষকৃত্যানুষ্ঠানে সেটি গাওয়া হলো।

২০২১ সালের এপ্রিলে রানি তার প্রিয় স্বামীকে হারান। তারা প্রায় ৭০ বছর ধরে একসাথে ছিলেন।

এর আগে রানির জন্য ধর্মগ্রন্থ থেকে বাণী পাঠ করে শোনান ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল ব্যারনেস স্কটল্যান্ড।

image

শেষকৃত্যে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যরা

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে সারা বিশ্বের প্রায় পাঁচশো রাষ্ট্রনেতা এবং বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন। 

ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারিটও ওয়েস্টমিনস্টার অ্যাবির এ শেষকৃত্যানুষ্ঠান যোগ দিয়েছেন। তিনি ব্রিটেনের নতুন রাজা চার্লসের উল্টোদিকে বসেছেন।

বিবিসি বলছে, রানি মার্গারিট এবং রানি দ্বিতীয় এলিজাবেথ পরস্পরকে খুব পছন্দ করতেন। ডেনমার্কের রানি এ বছর তার সিংহাসনে আরোহনের সুবর্ণজয়ন্তী পালন করছেন।

এছাড়াও ভুটান, জাপান, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং স্পেনের রাজা এবং রানি সেখানে উপস্থিত রয়েছেন।

শেষকৃত্যে উপস্থিত থাকতে বিশ্বের প্রায় সব দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হলেও তা থেকে বাদ পড়েছে রাশিয়া, মিয়ানমার ও বেলারুশ। ইউক্রেনে রাশিয়ার চলমান অভিযানের কারণেই এই দেশ দুটিকে বাদ দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বেলারুশ এই যুদ্ধে রাশিয়ার প্রধান সহযোগী। অন্যদিকে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধেও ব্রিটেনের নানা অভিযোগ রয়েছে।  

image

শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু

ব্রিটেনের প্রয়াত রানি এলিজাবেথের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টায় রানির কফিন এসে পৌঁছায় ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। সেখানে উপস্থিত আছেন বিশ্বনেতাসহ প্রায় দুই হাজার মানুষ। 

রানির স্মরণে ওয়েস্টমিনস্টার অ্যাবের বাইরে ঘণ্টাধ্বনি শুরু হয়েছে। তার আয়ুষ্কালের ৯৬ বছরকে স্মরণ করার জন্য যতক্ষণ শেষকৃত্যানুষ্ঠান চলবে, প্রতি বছরের জন্য প্রতি মিনিটে একবার করে এই ঘণ্টা বাজানো হবে।

এই রাষ্ট্রীয় আয়োজন পরিচালনা করছেন ওয়েস্টমিনিস্টারের ডিন ডেভিড হয়েল। সঙ্গে থাকবেন ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি।

এসময় রানির জন্য ধর্মগ্রন্থ থেকে বাণী পাঠ করে শোনান ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল ব্যারনেস স্কটল্যান্ড।

এসময় ডিন ডেভিড হয়েল রানির 'অবিচল অঙ্গীকারের' প্রশংসা করেন। যেখানে রানি এলিজাবেথের বিয়ে ও অভিষেক হয়েছিলো, সেই ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আগত সবাইকে নিয়ে রানির স্মৃতিচারণা করেন তিনি। 

image


এর আগে রানির কফিন নিয়ে শোকমিছিল ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছায়। এরপর রানির কফিন গান ক্যারিজ থেকে তুলে নিয়ে রাষ্ট্রীয় শেষকৃত্যের জন্য ভেতরে নিয়ে যাওয়া হয়। 

ভবনের ভেতরে নিয়ে যাওয়ার পর রানির কফিন উঁচু বেদির সামনে একটি প্লাটফর্মের ওপর রাখা হয়।


একাত্তর/এসজে/আরবিএস/আরএ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রয়াণে এখন শোকার্ত ইরান। গত ফেব্রুয়ারিতে মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় নিহত হওয়ার পর, বর্তমানে তেহরানের বিশাল প্রার্থনা হলে রাষ্ট্রীয় মর্যাদায় তার...
রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির শেষকৃত্য শুক্রবার অনুষ্ঠিত হবে। 
আদালতে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টার অভিযোগে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে দায়ের...
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস হয়ে গেছে। সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  মঙ্গলবার এক...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর