শেরপুরে অটোচালক হত্যায় দুইজন গ্রেপ্তার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০২:২৫ পিএম

শেরপুরের ঝিনাইগাতীর অটোরিকশা চালক রফিক মিয়া হত্যার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

মঙ্গলবার সকালে র‍্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৪ এর স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।

র‍্যাব জানায়, জেলার ঝিনাইগাতী উপজেলার গুরুচরন দূধনই গ্রামের জহুরুল হকের ছেলে রফিক মিয়া গত ১২ সেপ্টেম্বর (সোমবার) ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হ‌য়ে নিখোঁজ হন। দুইদিন পর নালিতাবাড়ীর গারো পাহাড়ের পূর্ব সমশ্চুড়ার একটি পাহাড় থেকে রফিক মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে করোনা মহামারি শেষ হয়েছে: বাইডেন

তিনি আরও জানান, পরে ওই ঘটনায় র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে ঝিনাইগাতীর সারিকালি নগরের মোস্তফাকে ১৯ সেপ্টেম্বর ময়মনসিংহের ভালুকার সিক স্টোর থেকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী একই উপজেলার তালতলা দুধনই এলাকার নুর ইসলামকে আটক করে র‍্যাব।

তারা উভয়ই হত্যাকাণ্ড ও অটোরিকশা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে ছিনতাই হওয়া অটোরিকশাটি শেরপুর সদর উপজেলার বাজিতখিলার আব্দুল করিমের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।

 

একাত্তর/আরবিএস 

শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রখ্যাত লেখক ড. নাহিদা বেগম এবং কেএম ফিরোজ শাহরিয়ারের একমাত্র ছেলে স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের পর এক...
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
বিরোধী দল আলোচনা টেবিলে এলে সমঝোতার ভিত্তিতে প্রস্তাবিত সংবিধানে 'নোট অব ডিসেন্ট' বা ভিন্নমতের ইস্যুতে ছাড় দেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও...
আমরা যদি তেল বিক্রি করতে না পারি, তবে এই অঞ্চলের কোনো দেশকেই এক ফোঁটা তেলও বিক্রি করতে দেয়া হবে না, যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের চরম হুঁশিয়ারি দিয়ে বিশ্ববাজারে জ্বালানি মহাবিপর্যয়ের হুমকি...
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের প্রাথমিক সত্যতা পাওয়ার তথ্য জানিয়ে দুর্নীতি দমন...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর