কাশিমপুর কারাগারে ‘ডাবল’ মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির মৃত্যু

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মো. ফরহাদ (৪১) নামের এক ডাবল মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির মৃত্যু হয়েছে। সোমবার ভোর সাড়ে চারটার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে কারা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এর আগে ভোর সোয়া চারটার দিকে কারাগারের সেলের ভেতরে জানালার গ্রিলের সঙ্গে গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানায় কারা কর্তৃপক্ষ।

মৃত ফরহাদ টাঙ্গাইল সদর উপজেলার শালিনাপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। দ্বৈত হত্যা মামলায় আদালত তাঁকে এই দণ্ড দিয়েছিলেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ফরহাদ দীর্ঘদিন ধরে তীব্র মাথাব্যথা ও মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং এর আগেও তাঁকে দুবার গাজীপুর তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল।

কারা ও পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৩ মে প্রথমে টাঙ্গাইল জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনালে টাঙ্গাইলের একটি আলোচিত নারী ও পুরুষ হত্যা মামলার (মামলা নম্বর-০৩/২০১৯) আসামি হিসেবে তাঁকে ডাবল মৃত্যুদণ্ড, সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে রায়ের পর ২০১৯ সালের ২৬ আগস্ট তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়। সেখানে তিনি মামলার অন্য দুজন সহযোগীর সঙ্গে হিমেল বিল্ডিংয়ের নিচতলার সেলে বন্দি ছিলেন।

রোববার যথাসময়ে কয়েদিদের গণনা করে লকআপ করার পর সোমবার ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে ফরহাদ তার সেলের ভেতরে জানালার গ্রিলের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। কারারক্ষীরা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তাঁকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে হাসপাতালের রেজিস্ট্রারে ও মৃত্যুর সনদে তাঁর মৃত্যুর কারণ হিসেবে 'ব্রট ডেথ' বা হাসপাতালে আনার আগেই মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়েছে।

জেল সুপার আরও জানান, গত ৭ মার্চ দীর্ঘস্থায়ী মাথাব্যথা এবং গত ১০ নভেম্বর অ্যাংজাইটি ডিসঅর্ডার, মাথাব্যথা ও পেরিফেরাল নিউরোপ্যাথি রোগের উন্নত চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছিল। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাঁর চিকিৎসা চলছিল এবং গত প্রায় এক বছর ধরে তিনি তীব্র মাথাব্যথা ও দৃষ্টিজনিত বিভ্রমসহ নানা জটিল রোগে ভুগছিলেন। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ৪ নভেম্বর একই কারাগারে রাজু নামের অপর এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি বাথরুমের দরজার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন। এক মাসের ব্যবধানে একই কারাগারে এ ধরনের দ্বিতীয় মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

একাত্তর/এআরএস
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দুইয়ের ভেতর গলায় ফাঁস লাগিয়ে রাজু নামের এক বন্দি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে কারাগারের ভেতরে তাঁর নিথর দেহ ঝুলতে দেখে কারাকক্ষ...
কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে উত্তাল সাগরের ঢেউ ও তীব্র স্রোতের তোড়ে ভেসে গিয়ে তিন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন পর্যটক সাগরে তলিয়ে নিখোঁজ রয়েছেন, যাঁদের...
সিনেমার গল্পকেও হার মানাচ্ছে পিচ্চি রাজাকে নিয়ে সব ঘটনা! গাজীপুরের কাশিমপুর কারাগারে নেয়ার পথে প্রিজন ভ্যান থেকে ৩০টি মামলার আসামি ও মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’র পলায়ন নিয়ে...
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
স্লিপার বাস চলাচলের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে স্লিপার বাস পরিচালনা, চলাচল ও...
পেছনের দরজা দিয়ে প্রতিবেশী দেশের সহায়তায় আবারও দেশে ফেরার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তবে আবারও রক্তাক্ত রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা দেশের মানুষ মেনে...
তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণ প্রক্রিয়াকে ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। সোমবার সকালে মালিকপক্ষের নিজস্ব মজুরি প্রস্তাব উপস্থাপনের কথা থাকলেও ঠিক শুরুর কিছুক্ষণ আগে...
যুক্তরাষ্ট্রের ডলারের শক্তিশালী অবস্থান এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর