হানিমুনে বরকে পিটিয়ে অন্যের সঙ্গে পালালেন বধূ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১১:৪০ এএম

পটুয়াখালীর কুয়াকাটায় হানিমুনে এসে স্বামী তার স্ত্রীর সাবেক প্রেমিকের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী স্বামীর অভিযোগ, চার-পাঁচজন ব্যক্তি তাকে মারধর করার পর ফেলে রাখে। তারপর স্ত্রী ওই ব্যক্তিদের সঙ্গে পালিয়ে গেছে। তার দাবি, তাদের মধ্যে স্ত্রীর সাবেক প্রেমিকও ছিলেন। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট ফ্রাই মার্কেট সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। 

খবর পুলিশ ওই ব্যক্তিকে হেফাজতে নিলেও খুঁজে পায়নি তার স্ত্রীকে। 

মারধরের স্বীকার ওই পর্যটক বরগুনা জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। সম্প্রতি দেশে এসে বিয়ে করেন। পরে স্ত্রীকে নিয়ে বেড়াতে এসে এমন পরিস্থিতির শিকার হন।

ভুক্তভোগী স্বামী জানান, আমরা সৈকতে ঘোরাঘুরির পরে সন্ধ্যায় রুমে আসি। কিন্তু স্ত্রীর বার বার অনুরোধে আমরা আবারও সৈকতে যাই। গিয়ে সৈকতের জিরো পয়েন্টে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। পরে সে আমাকে বারবার হাঁটতে অনুরোধ করে।

তিনি বলেন, ইচ্ছে না থাকলেও ফ্রাই মার্কেট পেরিয়ে আমাকে অন্ধকার স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর হঠাৎ আমার ওপরে চার-পাঁচ জন আক্রমণ করে। এ সময় নিজে ও স্ত্রীকে রক্ষার জন্য তাকে আঁকড়ে ধরি। কিন্তু স্ত্রী আমাকে বাঁচানোর চেষ্টা করেনি। এমনকি কোনো চিৎকার দেয়নি। এরপর যারা আমাকে মেরেছে সে তাদের সঙ্গে পালিয়ে গেছে। 

তিনি জানান, স্ত্রী ও তার প্রেমিক উভয়েই বরিশাল হাতেম আলী কলেজের শিক্ষার্থী।  দুজনের বাড়িই বরগুনাতে।

সৈকতের আচার দোকানিদের প্রত্যক্ষদর্শী খায়রুল নামের একজন জানান, আমি তাদের স্বামী-স্ত্রী দু'জনকে সৈকতে নামতে দেখেছি। কিছুক্ষণ পরেই দেখি এই লোক রক্তাক্ত। তাকে পুলিশ বক্সে নিয়ে আসা হয়েছে।

image


এদিকে ওই ব্যক্তির শ্বশুর মোবাইল ফোনে জানান, আমরা ঘটনা শোনার সঙ্গে সঙ্গে এখানে এসেছি। মেয়ে এখন কোথায় আছে তা জানতে পারিনি। তবে জামাইকে নিয়ে বাড়িতে যাচ্ছি। পারিবারিকভাবে বিষয়টি আমরা দেখবো। 

আরও পড়ুন: অন্যের নিবন্ধন ব্যবহার করে ডাক্তারি, লাখ টাকা জরিমানা

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে মারধরের শিকার পর্যটককে উদ্ধার করি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে আমাদের কয়েকটি টিম আশেপাশে খোঁজ করলেও তার স্ত্রীকে পাওয়া সম্ভব হয়নি। আহত স্বামীকে পরিবারে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/এসি 

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর