আবারও বাড়ছে করোনা, মাস্কেই বেশি সুরক্ষা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩১ পিএম

আবারও বাড়ছে করোনার প্রকোপ। চলতি মাসের শুরুতে দিনে গড়ে দুই থেকে আড়াইশ’ শনাক্ত হলেও এখন প্রতিদিনই ছয়শ’র বেশি শনাক্ত হচ্ছে। 

গত সাত দিনেই সারাদেশে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৮৬ জন। তার আগের সপ্তাহে এই সংখ্যা ছিলো দুই হাজার ৩৩৬ জন। অর্থাৎ, এক সপ্তাহে ৩২ শতাংশ বেড়েছে সংক্রমণ।

আর মঙ্গলবার একদিনেই মারা গেছে পাঁচ জন। করোনার প্রকোপ বাড়ার কারণ হিসেবে এবারও করোনা ভাইরাসের ওমিক্রণ ধরণকেই দায়ি করা হচ্ছে। 

কিন্তু মিউটেশনের কারণে এবার ভিন্ন রূপে হাজির হচ্ছে করোনা। তবে আতঙ্ক নয়। মাস্কেই সুরক্ষা বলছেন বিশেষজ্ঞরা। 

ডেঙ্গু আর শিশুদের ফ্রুট পক্সের প্রকোপের মধ্যেই আবারও বাড়ছে করোনা। চলতি মাসের শুরু থেকেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। 

দ্বিতীয় সপ্তায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছাড়ায় পাঁচ শতাংশ। আর তৃতীয় সপ্তায় শনাক্তের হারটা থাকছে ১০ শতাংশের ওপরে। প্রতিদিন গড়ে হচ্ছে আক্রান্ত ৬০০ থেকে ৬০০ মানুষ। 

গেলো জুনেও করোনার ওমিক্রণ ধরণের কারণে শনাক্তের ঊর্ধ্বগতি ছিলো। জুলাই মাসে যেখানে রোগী শনাক্ত হয়েছিলো ত্রিশ হাজারেরও বেশী। আগস্টে আক্রান্ত সাড়ে ছয় হাজার। 

কিন্তু সেপ্টেম্বরের ২০ দিনেই শনাক্তের সংখ্যা প্রায় সাত হাজারের কাছাকাছি। ২০ দিনে মারা গেছেন ২২ জন। এবারও ঊর্ধ্বগতির কারণ করোনা ভাইরাসের ওমিক্রণ ধরণ। 

আরও পড়ুন: এসএসসি’র প্রশ্ন ফাঁসের অভিযোগ, তিন শিক্ষক আটক

কোভিড-১৯ প্রতিরোধে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি বলছে, আতঙ্ক নয়। বরং সাবধান হয়েই একে মোকাবেলা করতে হবে। মাস্কেই সুরক্ষা- আবারও বললেন বিশেষজ্ঞরা। 

এদিকে নভেম্বরের শেষে বিশেষ কর্মসূচির মাধ্যমে আবারও শুরু হচ্ছে করোনার প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া। বাদ পড়াদের টিকা নেয়ার আহবান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


একাত্তর/এসি

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর