দিনাজপুরে ট্রাকচাপায় শ্যালক-দুলাভাই নিহত, আহত এক

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৫ পিএম

দিনাজপুর মেডিকেল কলেজের সামনে ট্রাকের চাপায় পথচারী শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন এবং গুরুতর আহত হ‌য়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আ‌রও একজন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহতরা হলেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার খানপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৬৫) ও রা‌জিবপুর গ্রামের আজিজুল হকের ছেলে আজগার আলী (৩৫)। আর গুরুতর আহত মকবুল আলী (৪০) হাসপাতালে চিকিৎসাধীন।

পরিবারের সদস্যরা জানায়, গাইবান্ধা থেকে দিনাজপুর সদরের খোঁয়া‌ড়ের মোড়ে আত্মীয়ের বাসায় যাওয়ার সময় মেডিক্যাল কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। তাদের অটোরিকশার ব্যাটারির চার্জ শেষ হ‌য়ে যাওয়ায় নেমে হাঁটাহাঁটির সময় পেছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তা‌দের চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কনস্টেবলকে কুপিয়ে আহত

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, ট্রাকচালক ও হেলপার পা‌লিয়ে গেলেও ট্রাক‌টি জব্দ করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


একাত্তর/জো

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীদের তাৎক্ষণিক প্রতিরোধে...
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর