দশমিনায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৫ পিএম

পটুয়াখালীর দশমিনায় পানিতে ডুবে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সদর ইউনিয়নের গোলখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শিশু মো. নাহিদ ইসলাম (৭) ওই গ্রামের মো. মনির সিকদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায় জানা যায়, মনির সিকদারের বড় ছেলে নাহিদ পরিবারের অগোচরে তেতুঁলিয়া নদী সংলগ্ন একটি খালে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর অচেতন অবস্থায় তাকে খালের পানি থেকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ইয়াবা বিক্রির টাকা নিয়ে পালানো সেই কারারক্ষী গ্রেপ্তার

ঘটনার সত্যতা নিশ্চিত করে দশমিনা থানার ওসি (তদন্ত) অনুপ দাস জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি শিশুর স্বজনদের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। 


একাত্তর/জো 

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর