বাড়ির সামনে পার্কিং করায় প্রাইভেটকার ভাঙচুরের অভিযোগ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১০:৩২ এএম

সাভারের আশুলিয়ায় বাড়ির সামনে পার্কিং করায় প্রাইভেটকার ভাঙচুর করার অভিযোগ উঠেছে ভবন মালিকের ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে দুপুরে আশুলিয়ার গাজিরচটের মুন্সিপাড়া এলাকার রহুল আমিনের বাড়ির সামনে এই গাড়ি ভাঙচুর করা হয়।

ঢাকা থেকে প্রাইভেটকারটি ভাড়া করে একটি শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি দল এখানে  প্রশিক্ষণ কার্যক্রমে এসেছিলেন। পরে স্থানীয় শতাধিক শ্রমিক নেতাকর্মীরা এসে সেই বাড়ির সামনে অবস্থান নেয়। গ্রেপ্তারের দাবীতে বিভিন্ন স্লোগান দেন ও পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়েন। 

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সজীব (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক সজীব আশুলিয়ার গাজিরচটের  মুন্সিপাড়া এলাকার রহুল আমিনের ছেলে। এ ঘটনায় আটকের বড়ভাই রাজীব পলাতক রয়েছে।

ভুক্তভোগীরা জানান, একটি প্রাইভেটকারে এসে ট্রেনিংয়ে যোগ দিয়ে চালককে গাড়ি পার্কিং করতে বলেন তারা। ওই বাড়ির সামনে গাড়ি পার্কিং করে দুপুরের খাবার খেয়ে এসে দেখেন তার গাড়ি রাজীব নামের এক যুবক ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে ভাঙচুর করছেন। এসময় তিনি চালককে মারধর করে গাড়ির চাবি কেড়ে নিয়ে তাদের বাড়ির পার্কিংয়ে জোনে গাড়ি রেখে দেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল-মামুন বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। একই সাথে রাজীব নামের আরেক যুবককে আটকে অভিযান অব্যাহত রয়েছে।


একাত্তর/এসজে

সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর