যুদ্ধে রসদ সরবরাহে ব্যর্থতার দায়ে রুশ জেনারেল চাকরিচ্যুত

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১২:২৮ পিএম

ইউক্রেন যুদ্ধে রসদ সরবরাহের দায়িত্বে থাকা লজিস্টিক প্রধানকে চাকরিচ্যুত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী জেনারেল দিমিত্রি বুলগাকোভকে দায়িত্ব থেকে অপসারণ করা হয় বলে টেলিগ্রাম অ্যাপের এক পোস্টে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

তারা জানিয়েছে, ৬৭ বছর বয়সী এই জেনারেলকে 'ছেড়ে দিয়ে' নতুন একটি পদে বদলি করা হয়েছে। 

তার জায়গায় এখন লজিস্টিক প্রধানের দায়িত্ব নেবেন কর্নেল জেনারেল মিখাইল মিজিনৎসেভ। ইউক্রেনের বন্দর নগরী মারিউপোল দখলের অভিযান পরিচালনা করেছিলেন তিনি। 

২০০৮ সাল থেকে রাশিয়ান সেনাবাহিনীর লজিস্টিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন জেনারেল বুলগাকোভ। ২০১৫ সালে সিরিয়ায় নিযুক্ত রাশিয়ান বাহিনীকে রসদ সরবরাহের দায়িত্বও ছিল তার ওপর। 

তবে বিশ্লেষকরা বলছেন, গত কয়েক মাসে মস্কোতে তার গুরুত্ব অনেকটা কমে গেছে। ইউক্রেনে রাশিয়ান বাহিনীর অনগ্রসরতার জন্য তাকে দায়ী করেছেন অনেকে। 

এদিকে, সম্প্রতি রাশিয়ান বাহিনীতে নিযুক্ত নতুন সেনাদেরকে মরচে ধরা অস্ত্র সরবরাহ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার পরই এলো জেনারেল বুলগাকোভকে চাকরিচ্যুত করার খবর। 

আরও পড়ুন: উত্তর কোরিয়ার পরীক্ষামূলক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাশিয়ার যুদ্ধ সমর্থক গোষ্ঠী। মারিউপোল দখলের ফলে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় পড়া জেনারেল মিখাইল মিজিনৎসেভকে কট্টরপন্থীরা সমর্থন দেবেন বলে ধারণা করা হচ্ছে। 

মিজিনৎসেভকে 'দ্য বুচার অব মারিউপোল' নামে ডাকেন অনেক ইউক্রেনীয়। সিরিয়ার আলেপ্পোতে দুর্ধর্ষ বোমা হামলা পরিচালনা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 

একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর