কাগজের নৌকা ভাসিয়ে শিশুদের নদী দিবস পালন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১২:৫১ পিএম

বিশ্ব নদী দিবসে সুন্দরবন অঞ্চলের নদ-নদী দখল ও দূষণ থেকে রক্ষার দাবি জানিয়ে শিশুরা কাগজের রঙ্গিন নৌকা মোংলা নদীতে ভাসিয়েছে।

এবছর ‘আমাদের জনজীবনে নৌপথ’ শ্লোগানে বিশ্ব নদী দিবস পালিত হচ্ছে। ২৫ সেপ্টেম্বর রোববার সকালে মোংলা নদীর মামার ঘাটে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

প্রতীকী কাগজের নৌকা কর্মসূচি পালনের আগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় মোংলা নদীর মামার ঘাটে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) মোংলার আহবায়ক মো. নূর আলম শেখ।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার।

image


প্রধান অতিথির বক্তৃতায় কমলেশ মজুমদার বলেন, সরকার টেকসই উন্নয়ন কর্ম পরিকল্পনার অংশ হিসেবে নদী-খালের অবৈধ দখলদারদের উচ্ছেদ করছে। মোংলা উপজেলায় ৫৫টি প্রবাহমান সরকারি খাল দখল করা হয়েছে যা উচ্ছেদের জন্য অভিযান অব্যাহত।

আলোচনা সভায় বক্তারা বলেন, দূষণ-দখল-অপরিকল্পিত শিল্পায়ন-আবাসন-সেতু-কালভার্ট এবং নদীতে জাহাজডুবি, জাহাজি বর্জ্য নিক্ষেপ, অপরিকল্পিত চিংড়ি ঘের ও ট্যুরিস্টদের অসচেতনতার কারণে সুন্দরবন অঞ্চলের নদ-নদীর অস্তিত্ব বিলীন হতে চলেছে।

আরও পড়ুন: রহিমার রহস্যজনক আচরণ, কোন কথাই বলছেন না

সভাপতির বক্তব্যে বাপা মোংলার আহবায়ক মো. নূর আলম শেখ বলেন, মহামান্য হাইকোর্ট বলেছে নদী একটি জীবন্ত সত্তা। তাই নদী-খালকে যারা হত্যা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্ষমতার প্রভাবে মানুষ নদী দখল করছে। নদী আমাদের জনজীবনের সাথে সম্পৃক্ত। নদী দখলদারদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে।


একাত্তর/আরএ

সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
সুন্দরবনের জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় একদল দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীটির কার্যক্রম অব্যাহত রয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর