কুড়িগ্রাম ৪০ বাইসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০১:১৪ পিএম

কুড়িগ্রামে পুলিশের অভিযানে আন্তঃজেলা বাইসাইকেল চোর ও বিক্রি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি হওয়া অর্ধ শতাধিক বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে ধরলা সেতু সংলগ্ন পৌর এলাকার একতা পাড়ায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার ও বাইসাইকেলগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ভেলাকোপা এলাকার ব্যাপারী পাড়া গ্রামের সফিকুল ইসলাম (২৯) ও সওদাগর পাড়া গ্রামের ফছার আলী (৬০)। 

image


পুলিশ জানায়, গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) কুড়িগ্রাম পৌরসভার মিস্ত্রি পাড়ার গ্রামের ঈদগাহ মাঠের সামনে থেকে একটি বাইসাইকেল চুরি হয়। এই বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়। এই অভিযোগ ও গোপন খবরে সফিকুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিতে কফসার আলীর বসত বাড়ি থেকে বাদির চুরি যাওয়াসহ আরও ১৮টি এবং প্রায় ২০টি খণ্ডিতসহ ৪০টি বাইসাইকেল উদ্ধার কর হয়। এ সময় তাদের আটক করে পুলিশ।

আরও পড়ুন: পঞ্চগড়ে নৌকা ডুবির ঘটনায় মৃত্যু বেড়ে ৩০

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ শাহরিয়ার জানান, গ্রেপ্তারদের থানায় আটকে রেখে সোমবার সকালে হাজতে পাঠানো হয়েছে।


একাত্তর/এসি

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর