প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার ছয় শিক্ষক-কর্মচারী বরখাস্ত

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০১:৩০ পিএম

কুড়িগ্রামে চলতি এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ পাঁচ শিক্ষকসহ এক পিয়নকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি। তারা জেলার ভুরুঙ্গামারী উপজেলার নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী। বর্তমানে তারা সবাই জেল হাজতে রয়েছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ব্যবস্থাপনা কমিটির সভায় তাদের সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। পরে রোববার (২৫ সেপ্টেম্বর) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান পলাশ বিষয়টি নিশ্চিত করেন।

সাময়িক বরখাস্ত হওয়া ছয়জন হলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, মাওলানা শিক্ষক জোবায়ের হোসেন, আমিনুর রহমান রাসেল, হামিদুর রহমান, সোহেল আল মামুন ও পিয়ন সুজন মিয়া। 

জানা গেছে, পুলিশ প্রধান শিক্ষক লুৎফর রহমানকে তিন দিনের রিমান্ড আবেদন করেছে। আগামী ২৯ সেপ্টেম্বর আদালত শুনানির দিন ধার্য করেছেন।

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হলেও রোববার রাতে চিঠি সরকারি বিভিন্ন দপ্তরে অনলাইনে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: কুড়িগ্রাম ৪০ বাইসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার

এদিকে প্রশ্ন ফাঁসের ঘটনায় দায়িত্বে অবহেলা আছে কি না, জানতে চেয়ে গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এর জবাব দেওয়ার শেষ দিন ছিল রোববার। 

এ ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ডের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলামের কাছে শনিবার প্রতিবেদন জমা দিয়েছে বলে জানা গেছে।


একাত্তর/এসি

কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
একবার ফায়ার সার্ভিসের কর্মীরা টেনে নামানোর চেষ্টা করলেও এক মাসের ব্যবধানে আবারও সেই তেঁতুল গাছের মগডালে উঠে বসে রইলেন সাজেদা বেগম (৫০) নামের এক নারী। 
রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর