হানিমুনে স্বামীকে পিটিয়ে পালানো সেই বধূ প্রেমিকসহ গ্রেপ্তার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৪০ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে হানিমুনে গিয়ে স্বামীকে মারধর করে প্রেমিকের সঙ্গে পালানো সেই নববধূকে তার প্রেমিকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তাদের বরগুনা জেলার তালতলী থেকে গ্রেপ্তার করে তালতলী থানা পুলিশ।

আটকরা হলেন- নববধূ নুরে জান্নাত ও তার প্রেমিক নোমান। জান্নাতের বাড়ি বরগুনা সদর উপজেলায় এবং নোমানের বাড়ি জেলার তালতলী উপজেলায়। 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ওই যুগল তালতলীতে আত্মগোপনে রয়েছেন এমন খবরে আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে তাদের মহিপুর থানা পুলিশের কাছ হস্তান্তর করা হয়।

পুলিশের সূত্রে জানিয়েছে, তারা তালতলীর উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া গ্রামে নোমানের ভগ্নিপতি হাসান প্যাদার বাড়িতে আত্মগোপনে ছিলেন। 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাফিজুর রহমান জানান, ঘটনার পরদিন ভুক্তভোগী মনিরুলের বাবা বাদি হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন। তারই পরিপ্রেক্ষিতে তালতলি থানা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করেছি। সোমবার তাদের আদালতে পাঠানো হবে। 

আরও পড়ুন: বদলি করা হলো ট্রফি ভাঙা ইউএনও মেহরুবাকে

উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্ত্রীকে নিয়ে কুয়াকাটায় হানিমুনে যান বরগুনা শহরের এক সিঙ্গাপুর প্রবাসী। ওই দিন রাতে সৈকতে থাকাকালীন নববধূ নুরে জান্নাত পরিকল্পিতভাবে তার প্রেমিকের সহায়তায় লোকজন নিয়ে স্বামীকে বেধড়ক মারধর করে পালিয়ে যান।

এর আগে ১৬ সেপ্টেম্বর শুক্রবার পারিবারিকভাবে জান্নাত ও ওই প্রবাসীর বিয়ে হয়।


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
বরগুনার তালতলীতে একটি বসতঘর থেকে অত্যন্ত প্রাণঘাতী ও বিরল প্রজাতির বিষধর ‘বড় কৃষ্ণকালাচ’ সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’ (এএলপি)। পরে মঙ্গলবার বিকেলে সাপটিকে...
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর