এখন থেকে বাড়িতেই পৌঁছে যাবে ড্রাইভিং লাইসেন্স

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৫:২০ পিএম

ড্রাইভিং লাইসেন্স পেতে আর বিআরটিএ কার্যালয়ে দিনের পর দিন ধর্না দিতেহবে না। ধরতে হবে না দালালও। শুধু একবার সেখানে গিয়ে পরীক্ষা আর আঙুলের ছাপ দিতে হবে।

তারপর বাড়িতেই পৌঁছে যাবে ড্রাইভিং লাইসেন্স। আগামী ডিসেম্বর থেকেএই সেবা চালুর উদ্যোগ নিচ্ছে বিআরটিএ।

ড্রাইভিং লাইসেন্স পেতে বিআরটিএতে মানুষের ভিড়। ভোগান্তির যেনো অন্তনেই। লাইসেন্স পাবার প্রথমধাপ হলো শিক্ষানবিশ লাইসেন্স। সেটি পেতে আসতে হয় একদিন।

পরীক্ষা দিতে আসতে হয় আরেকদিন। পরীক্ষায় পাস করলে আঙ্গুলের ছাপ দিতেআসতে হয় আরেকদিন। এরপর করতে হয় লাইসেন্স পাবার আবেদন।

সব মিলে একটি লাইসেন্স হাতে পেতে বিআরটি কার্যালয়ে ধর্ণা দিতে হয় কমপক্ষেপাঁচ থেকে সাতদিন। সেই সাথে আছে দালাল চক্রের দৌরাত্ম।

স্মার্ট ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট ও বিতরণে এমন ধীর গতির চিত্র দেখেক্ষোভ জানিয়েছে জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিও।

এমন বাস্তবতায় ড্রাইভিং লাইসেন্স পেতে গ্রাহকদের যুগের পর যুগ ধরেচলা এমন ভোগান্তির অবসান ঘটাতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)।

image


সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানান,নতুন পরিকল্পনায় গ্রাহককে মাত্র একদিনেই লাইসেন্স পাবার সব প্রক্রিয়া শেষ করতে পারবেন।

আরও পড়ুন: করতোয়া পাড়ে লাশের সারি, মৃত বেড়ে ৬৬

গ্রাহক চাইলে তার লাইসেন্স বাসায় পৌছে দেয়ার ব্যবস্থা করবে বিআরটিএ।গ্রাহককে পরিশোধ করতে হবে কুরিয়ারের ফি। ডিসেম্বর থেকে শুরু হবে ঘরে বসে লাইসেন্স পৌছেদেয়ার কার্যক্রম।

তবে জাতীয় পরিচয়পত্র ছাড়া কেউই আর ড্রাইভিং লাইসেন্স পাবেন না। এদিকেআটকে থাকা মোট ১২ লাখ লাইসেন্স প্রিন্টের করার কাজ শেষ হয়েছে। চলছে গ্রাহকদের পৌছেদেয়ার কাজ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ছাপানোর কার্যক্রমধীরগতিতে হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। ফলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টিহচ্ছে।


একাত্তর/আরবিএস  

বাংলাদেশে বাণিজ্যিক যৌন শোষণের শিকার হচ্ছে প্রায় ৩০ হাজার কন্যা শিশু, যার বড় একটি অংশই জীবনের প্রারম্ভে বা অপ্রাপ্তবয়সে এই অন্ধকার জগতে পা রাখতে বাধ্য হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাফিকিং...
নতুন করে বৈধ অস্ত্রের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের কাছে আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন নির্দেশনা ও আল্টিমেটাম জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া জরুরি বিজ্ঞপ্তিতে...
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর