করতোয়া নদীতে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৮

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৬ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে।

বেশিরভাগ মৃতদেহ মিলেছে দেবিগঞ্জ, ঝাড়বাড়ি, আউলিয়া এলাকা থেকে। এদিকে, স্বজনদের দাবি অনুযায়ী এখনো চার জন নিখোঁজ রয়েছেন।

দুই দিন আগেও করতোয়া নদীটি পানিতে পূর্ণ ছিলো। কিন্তু মঙ্গলবার দেখা যায় নৌকাডুবির জায়গায় নদীটি প্রায় পানিশূন্য।

এরপরই বিভিন্ন এলাকা থেকে ভেসে উঠতে শুরু করে মৃতদেহ। তবে বেশিরভাগ মৃতদেহ পাওয়া গিয়েছে দেবিগঞ্জ, ঝাড়বাড়ি, আউলিয়া এলাকা থেকে।

একের পর এক মৃতদেহ উদ্ধারের খবর পাওয়ার সাথে সাথে ঘাটে বাড়তে থাকে নিখোঁজ স্বজনের উৎকণ্ঠা। এই নদীতে আগে কখনো একসাথে এত মানুষের প্রাণহানী হয়নি।

পরে দুপুরের দিকে ঘটনাস্থলে যান সংসদ সদস্য রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সেখানে তিনি নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান।

নৌকার যাত্রীদের স্বজনরা জানান, এখনো কয়েকজন নিখোঁজ রয়েছে। তাদের মৃতদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

আরও পড়ুন: রহিমা ও তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার দাবি

রোববার (২৫ সেপ্টেম্বর) ডুবে যাওয়া নৌকাটিতে কতজন যাত্রী ছিল, তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। মহালয়া দেখতে আউলিয়া ঘাট থেকে নৌকায় বদেশ্বেরী ঘাটে যাচ্ছিলেন সনাতন ধর্মাবলম্বীর শতাধিক মানুষ। নৌকাটি ছাড়ার পরই দুলতে দুলতে মাঝ নদীতে গিয়ে ডুবে যায়।

একাত্তর/আরএ

দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে গরু খুঁজতে গিয়ে মো. তমিজ উদ্দীন (৭৮) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এরই জেরে শনিবার (৮ আগস্ট)...
পঞ্চগড় সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে।সম্প্রতি সদর উপজেলার মাগুড়া ইউনিয়নে ঘটে যাওয়া...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর