নড়াইলে অজ্ঞাত তরুণীর ভাসমান মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৬ পিএম

নড়াইলের কালিয়া উপজেলায় এক অজ্ঞাত পরিচয় তরুণীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নবগঙ্গা নদীর পাড়ে বারইপাড়া শ্মশানঘাট এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা নদীর ঘাটে একটি মরদেহ ভাসতে দেখে কালিয়া থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে সেটি উদ্ধারের ব্যবস্থা নেয়। আনুমানিক ২৫-৩০ বছর বয়সী মরদেহটির গলায় রশি দিয়ে একটি টিনের কলস বাঁধা ছিল। তার পরনে কোন পোশাক ছিল না। 

আরও পড়ুন: রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসনীম আলম জানান, মরদেহের অর্ধগলিত অবস্থা দেখে ধারনা করা হচ্ছে ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। হতভাগ্য তরুণীর মৃত্যুর কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।  


একাত্তর/জো

নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর