গাজীপুরে ২৫ কেজি গাঁজা উদ্ধার, পাঁচজন আটক

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০২:৪১ পিএম

গাজীপুরে ২৫ কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জিএমপির ডিসি (দক্ষিণ) মাহবুবুর রহমান এ তথ্য জানান। 

জানা গেছে, আটককৃতরা হলেন পিরোজপুরের ফোরকান হোসেন শান্ত, ঝালকাঠির কামরুল ইসলাম ইয়াসিন, টঙ্গীর হানুফা, শেরপুরের ইসমতআরা সাবিনা ও শেরপুরের শহিদুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে জিএমপির ডিসি (দক্ষিণ) মাহবুবুর রহমান জানান, গতরাতে টঙ্গী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আটকের পর তাদের হেফাজত থেকে ২৫ কেজি গাঁজা, নগদ আঠারো হাজার টাকা, একটি মাইক্রোবাসে ও দুটি পিকআপ ভ্যান ও একটি বাস জব্দ করা হয়। 

আরও পড়ুন: নোয়াখালীতে ১২০০ ইয়াবাসহ দুইজন আটক

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে চালানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান জিএমপির ডিসি (দক্ষিণ)।


একাত্তর/জো 

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর