জাপোরিঝজিয়া বিদ্যুৎ কেন্দ্রের প্রধান আটক

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০৭:৪০ পিএম

ইউক্রেনের জাপোরিঝজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রধানকে আটক করেছে রাশিয়া শনিবার এক বিবৃতিতে ইউক্রেনের পরমাণু সংস্থা এনারগোটম এ তথ্য জানিয়েছে

এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার দখলে রয়েছে শুক্রবার বিদ্যুৎ কেন্দ্র থেকে রুশ নিয়ন্ত্রিত শহর এনারগোদারে যাবার সময় টহলদল তাকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় তারা

এনারগোঅটমের প্রধান পেট্রো কোটিন জানান, স্থানীয় সময় বিকাল চারটার দিকে পারমাণবিক কেন্দ্র থেকে এনারহোদর শহরে যাবার পথে মহাপরিচালক ইহোর মুরাশোভকে আটক করা হয়।

তিনি বলেন, মুরাশভকে তার গাড়ি থেকে বের করা হয় এবং চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাকে মুক্ত করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।

আইএইএ বলেছে, তারা ইউক্রেনের রুশ-অধিকৃত জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মহাপরিচালকের বিষয়ে রাশিয়ার কাছে তথ্য চেয়েছে।

পরমাণু ও বিকিরণ সুরক্ষায় কেন্দ্রে গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করছিলেন তিনি ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝজিয়া

এই কেন্দ্রের আশপাশে সম্প্রতি দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় পরমাণু বিপর্যয়ের উদ্বেগ তৈরি হয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি ইউক্রেনের জাপোরিঝজিয়া অঞ্চলে অবস্থিত

শুক্রবার দোনেস্ক, লুহানস্ক এবং খেরসনের সঙ্গে জাপোরিঝজিয়া অঞ্চলটিকেও নিজেদের বলে ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

 

একাত্তর/এসএ

ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর