নীলফামারীতে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১০:৩২ এএম

নীলফামারীতে মোটরসাইকেল ও জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে সাটটার দিকে জেলা সদরের সংগলশী ইউনিয়নের নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের কাদিখোল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলা শহরের সবুজপাড়া মহল্লার শহিদুল কবীর বাবু (৫২) ও থানাপাড়া মহল্লার ইমাম সেবগাতুন নূর আল রাজি (৪৪)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেল আরোহী শহিদুল ও রাজি সৈয়দপুর থেকে নীলফামারী শহরে ফিরছিলেন এ সময় জেলা সদরের সংগলশী ইউনিয়নের নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের কাদিখোল এলাকায় একটি সরকারি জিব গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন  মোটসাইকেল আরোহী শহিদুল ও রাজি। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করে। এবং ঘটনাস্থল থেকে সরকারি জিপ গাড়ি ও চালককে আটক করে।

আরও পড়ুন: আফ্রিকায় বিস্ফোরণে নিহত তিন বাংলাদেশি শান্তিরক্ষী, আহত এক

সরকারি ওই গাড়িটি দিনাজপুর স্বাস্থ্য বিভাগের। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় ওই জিপে দিনাজপুর থেকে নীলফামারীতে তার শ্বশুড়বাড়িতে আসেন। অতিরিক্ত সচিব মনোজ কুমার রায়কেশ্বশুড়বাড়িতে নামিয়ে দিয়ে চালক আতাউর রহমান জিপ নিয়ে দিনাজপুর ফিরে যাওয়ার সময় ওই ঘটনা ঘটে।

অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় দিনাজপুর জেলায় তিনদিন সরকারি সফর শেষে ঢাকা যাওয়ার পূর্বে নীলফামারীর সোনারায় এলাকায় নিজ শ্বশুড়বাড়িতে আসেন বলে জানায় নীলফামারী সদর থানা পুলিশ। 


একাত্তর/আরবিএস  

ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৫ জনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।
কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় রেলক্রসিং কর্মী হেলালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক ধারণা, হেলালের দায়িত্ব অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর