শেরপুরে মোটরসাইকেলের চাকায় ওড়ান পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় জেলার শ্রীবরদী উপজেলার কুরুয়া ভাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম কাকলী ইয়াসমিন (২৬)। তিনি কুরুয়া বাজারের সেলিম মিয়া স্ত্রী ও চিথলিয়া কাড়ারপাড় এলাকার হুমায়ুন কবিরের মেয়ে।
নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, শুক্রবার দুপুরে পাঁচ বছরের কন্যা সন্তান সামিয়াসহ মা-বাবা মোটরসাইকেলযোগে দাওয়াত খেয়ে ফিরছিলেন। পথে মোটরসাইকেলের চাকার সঙ্গে ওড়না প্যাচ লেগে কাকলী মাটিতে পড়ে যান। পরে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক কাকলীকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: পদ্মা সেতু চালুর পর বন্ধ হয়ে গেলো শত বছরের স্টিমার সার্ভিস
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থলে আছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
একাত্তর/এসি
