টানা ছুটিতে কক্সবাজারে গলাকাটা বাণিজ্যের অভিযোগ

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১০:২৭ পিএম

লম্বা ছুটির ফাঁদে পড়েছে দেশ। সেই সুযোগে পর্যটকে মুখর কক্সবাজার। সমুদ্রের জলে উল্লাসে মেতেছেন তারা। কিন্তু একসাথে বেশি মানুষ জড়ো হওয়ায় তৈরি হয়েছে নানা বিপত্তি।

পর্যটকদের অনেকেই রুম ভাড়া বেশি আদায়ের অভিযোগ করেছে হোটেল ব্যবসায়ীদের বিরুদ্ধে। তবে. হোটেল ব্যবসায়ীরা বলছেন মৌসুমি ব্যবসায়ীদের কারণে এই অবস্থা তৈরি হয়েছে। 

টানা কয়েক দিনের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট এখন ভরে আছে পর্যটকে। সমুদ্রের ঢেউয়ে উল্লাসে মেতেছেন সবাই। 

ঘোড়ায় চড়ে কেউ হয়েছেন হর্ষারোহী, আর জেট-স্কি নিয়ে গভীর সাগরে যেতে পেরে কেউ মেতেছেন অ্যাডভেঞ্চারে। লোনা জলে ভিজে কাটাচ্ছেন ছুটির দিনগুলো।

তবে, শিশুদের খেলার উপকরণ সৈকতের বালিয়াড়ী। বালি দিয়ে শিশুরা বানিয়ে ফেলছে নানা স্থাপনা। বালিতে ছোট বড়দের এই উচ্ছ্বাস সীমাহীন।

কিন্তু অভিযোগও আছে পর্যটকদের। সুযোগে বুঝে রুম ভাড়া বেশি নিচ্ছেন হোটেল ব্যবসায়ীরা। তারা জানান, এখানে আসার আগে যা বলা হয়েছিলো, সেটি মানছেন না ব্যবসায়ীরা।

তবে, অভিযোগ অস্বীকার করছেন হোটেল ব্যবসায়ীরা। বলছেন মৌসুমি ব্যবসায়ীরা এ পরিস্থিতি তৈরি করছে। তবে পর্যটকদের বাড়তি চাপ সামাল দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে।

আরও পড়ুন: ঝিনাইদহে তিন ছাত্রলীগ কর্মীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

নিরাপত্তার ঘাটতি রাখছেন না সৈকতের লাইফগার্ড কর্মীরা। তবে তাদের অভিযোগ, পর্যটকরা অনেকেই নিষেধ না শুনে সাগরের বিপদ সীমায় চলে যাচ্ছেন। 

টানা ছুটি শেষ হচ্ছে রোববার। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, ১০ অক্টোবর পর্যন্ত বেশিরভাগ হোটেল ও গেস্টহাউস বুকিং হয়েছিলো। ছুটিতে দুই লাখ পর্যটক এসেছেন কক্সবাজারে। 


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর