নিত্যপণ্য ক্রয় ক্ষমতায় রাখতে সরকার সব করবে: প্রধানমন্ত্রী

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০৫:১৫ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিত্য প্রয়োজনীয় পণ্য যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেজন্য যা যা দরকার সরকার সব করবে। 

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে আসে না এমন কোনো প্রকল্প গ্রহণ করা যাবে না। প্রকল্প গ্রহণের আগে ভালোভাবে যাচাই বাছাই করতে হবে। 

শেখ হাসিনা বলেন, জনগণের শক্তিই মূল। জনগণকে সঙ্গে নিয়ে যুদ্ধ পরিস্থিতিতে তৈরি হওয়া সঙ্কটও মোকাবেলা করা সম্ভব। 

এ সময় দেশবাসীকে সঞ্চয়ের আহবানও জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: সড়কে নিরাপত্তায় আসছে ইনটেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম

একনেক সভায় মোট সাত হাজার সাত হাজার কোটি টাকার ছয়টি প্রকল্প রয়েছে। এর মধ্যে পাঁচ হাজার ৩৯ কোটি টাকা ব্যয় বাড়ছে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানার চলমান প্রকল্পের। প্রকল্পটির মূল ব্যয় ছিল ১০ হাজার ৪৬০ কোটি টাকা।



একাত্তর/এসি 

সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর