মামার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০৮:২৯ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে মামার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চাকিরপাশা ইউনিয়নের সোনাবর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শিশু অর্থ চন্দ্র রায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি গ্রামের কমল চন্দ্র রায়ের ছেলে। 

নিহত শিশুর স্বজনরা জানায়, পাঁচ দিন আগে শিশুটি পূজার জন্য তার মায়ের সাথে মামা সোহাগ চন্দ্র রায়ের বাড়ীতে যান। সকালে শিশুটি মামার বাড়ির উঠানে একাই খেলছিলো। খেলর একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। পরে শিশুটির স্বজনরা উঠানে শিশুটিকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করায় আশেপাশের লোকজন শিশুটিকে খুঁজতে থাকেন। কিছুক্ষণ পর পুকুরের পানিতে শিশুটিকে দেখামাত্র দ্রুত উদ্ধার করে তাকে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাকিরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম জানান, শিশুটির মৃত্যুতে পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ সৎকারের জন্য স্বজনদের অনুমতি দেওয়া হয়েছে। 


একাত্তর/জো 

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর