চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, রেলকর্মী হাসপাতালে

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ০৯:২১ এএম

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপে এক রেলকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে লাকসাম রেলওয়ে স্টেশন মাস্টার শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১২ অক্টোবর) রাতে উপজেলার গুনবতী রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ ট্রেনে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মনোয়ার হোসেন।

স্টেশন মাস্টার শাহাবুদ্দিন জানান, বুধবার রাতে ৮টার পর ট্রেনটি গুনবতী রেলস্টেশনে প্রবেশের সময় ট্রেনে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় একটি পাথর ট্রেনের কর্তব্যরত গার্ডের মাথায় লেগে মাথা ফেটে যায়। পরে ট্রেন গুনবতী রেলস্টেশনে থামলে ভুক্তভোগীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, বুধবার রাতে খবরটি শুনেছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এআর

দেশের সকল বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং দূরপাল্লার ট্রেনগুলোতে পর্যায়ক্রমে ফ্রি ওয়াইফাই সেবা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার।
খুব শিগগিরই সরাসরি পাবনা-ঢাকা রেলযোগাযোগ চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম শোভন। 
গাজীপুরে ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে ড্রাম্প ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার আসামি পাথর নিক্ষেপকারী একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় জানানো হয়নি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর