সোহাগ হত্যায় এক পাথর‌নি‌ক্ষেপকারী‌ পটুয়াখালী থে‌কে গ্রেপ্তার

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১১:২২ এএম

ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার আসামি পাথর নিক্ষেপকারী এক জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় জানানো হয়নি।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম বলেন, ডিবি পুলিশের একটি দল রাতে সোহাগ হত্যা মামলার এক আসামিকে ইটবাড়িয়া থেকে ধরে নিয়ে গেছে। অন্য জেলায় অভিযান থাকায় এ মুহূর্তে তার নাম প্রকাশ করা সম্ভব নয়।

অন্যদিকে ডিবি পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, এর আগে গ্রেপ্তার অন্যান্য আসামিদের জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয়ে রাতে তারা পটুয়াখালীতে অবস্থান নেয়। পরে ইটবাড়িয়া এলাকার একটি বাসা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। আটক আসামি ব্যবসায়ী সোহাগের নিথর দেহের ওপর পাথর নিক্ষেপ করেছিলেন এমন তথ্য তারা নিশ্চিত হয়েছে।

একাত্তর/আরএ
বগুড়া সদরের বাঘোপাড়া করতোয়া নদীর পাড়সংলগ্ন একটি জঙ্গলে অভিযান চালিয়ে একটি রিভলবার, দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ অর্থ ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মানিকগঞ্জের ঘিওরে ব্যবসায়ী আলী আজমের দাড়ি ধরে হেনস্তা ও মারধরের ঘটনায় অভিযুক্ত নাসিম ভূইয়াকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 
এনএসআইতে নিয়োগের নামে প্রতারণার অভিযোগে এক জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নোয়াখালীর চাটখিল থেকে গত ৫ আগস্টে লুট হওয়া একটি টিআর মডেলের গ্যাস গান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর