দশমিনায় ইলিশ শিকারের দায়ে তিন জেলে কারাগারে

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১০:৩৫ এএম

পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।  

মঙ্গলবার (১১ অক্টোবর) গভীর রাতে তেতুলিয়া নদীতে ইলিশ শিকারের সময় অবৈধ কারেন্ট জাল ও ট্রলারসহ তাদের আটক করে দশমিনা নৌ-পুলিশ। 

জানা গেছে, আটককৃতরা হলেন ভোলার লালমোহন উপজেলার দেবিরচর এলাকার কাশেম হাওলাদারের ছেলে বজলু হাওলাদার (৫০), শামচু মল্লিকের ছেলে আকবর হোসেন (৫২) ও মোকলেস খানের ছেলে বিল্লাল খান (৩১)। 

দশমিনা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) চুন্নু মিয়া জানান, আটকের সময় তাদের কাছ থেকে দুইটি ট্রলার ও তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তিনি বাদি হয়ে আটক জেলেদের বিরুদ্ধে দশমিনা থানায় নিয়মিত মামলা দায়ের করেন এবং ওই মামলায় আটক জেলেদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। 

আরও পড়ুন: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, রেলকর্মী হাসপাতালে

এদিকে, দশমিনা উপজেলা মৎস্য সংরক্ষণ টাস্কফোর্স কমিটি ও র‌্যাব-৮ অভিযান চালিয়ে দশমিনার তেতুলিয়া নদী তীরবর্তী কাটাখালী এলাকার ইব্রাহিম হাওলাদারের (৪০) বসতঘর থেকে দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। 

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল হেলাল তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ও জব্দকৃত জাল পুড়িয়ে ফেলেন। 


একাত্তর/জো 

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর