কুষ্টিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ০৪:২৬ পিএম

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে মহাসড়কে ডাকাতির সাথে জড়িত আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা একটার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। 

জানা যায়, গ্রেপ্তারকৃতরা হলেন মাগুরা জেলার আজমপুর গ্রামের লোকমান মুন্সীর ছেলে কাজল হোসেন (২৭), ফরিদপুর জেলার সালথা উপজেলার ভরকামদিয়া গ্রামের মৃত সাদেক খানের তিন ছেলে মাসুদ খান (৩৪), মাসুম খান (৩২) ও বাচ্চু খান (৩০), ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ছাগলদিঘী গ্রামের মজিবর রহমানের ছেলে শাহিন শেখ ওরফে রাকিব (২৫) এবং ফরিদপুর জেলা বোয়ালমারী থানার হরিহরনগর গ্রামের সিদ্দিক মোল্লা (৬৫) ও তার ছেলে সবুজ মোল্লা (২৪)। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২৩ আগস্ট দিবাগত রাত অনুমানিক পৌনে একটার দিকে বগুড়া জেলার বুড়িগঞ্জহাট থেকে ৭ লাখ ১০ হাজার টাকা মূল্যমানের আটটি গরু ক্রয় করে কয়েকজন ব্যবসায়ী ট্রাকে করে চুয়াডাঙ্গা জেলার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রাত আনুমানিক পৌনে একটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর বালিয়াপাড়া ব্রিজ পার হলে অজ্ঞাতনামা ১৪-১৫ জনের একটি ডাকাত দল দুটি ট্রাকযোগে পিছন দিক থেকে এসে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে গরু বোঝাই ট্রাক থামায়। 

তিনি আরও জানান, ট্রাক থামিয়ে তারা এলোপাথাড়ি মারপিট করে ওই গরু ব্যবসায়ীদের বেঁধে ফেলে তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন,  নগদ ৭৯ হাজার টাকা, একটি ট্রাক ও আটটি গরু ডাকাতি করে নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা পালিয়ে যাওয়ার পর ব্যবসায়ীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে ডাকাতির বিষয়টি জানান। পরে স্থানীয় হাইওয়ে পুলিশ ও কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আহতাবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

আরও পড়ুন: নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার

পুলিশ সুপার খায়রুল আলম জানান, ডাকাতির ঘটনায় ওই দিনই কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়। মামলাটির প্রাথমিক তদন্তকালে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণে বর্ণিত আসামিরা মামলার ঘটনার সাথে জড়িত আছে বলে প্রাথমিকভাবে তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর