যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়াটেং বরখাস্ত

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০৭:৩৯ পিএম

যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর পদ থেকে কোয়াসি কোয়াটেংকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। 

শুক্রবার (১৪ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, দায়িত্ব গ্রহণের পর ছয় সপ্তাহেরও কম সময়ে লিজ ট্রাসের মন্ত্রিসভা থেকে বরখাস্ত হলেন কোয়াটেং।

এক টুইটবার্তায় নিজের বরখাস্ত হওয়ার খবর নিশ্চিত করে একটি চিঠি পোস্ট করেছেন কোয়াটেং। তাকে 'সরে দাঁড়াতে বলা হয়েছিলো' বলে জানিয়েছেন তিনি। 

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি বৈঠকে অংশ নিতে গিয়েছিলেন ব্রিটিশ অর্থমন্ত্রী। সেখান থেকে শুক্রবার দ্রুত ফিরে আসেন তিনি। 

জানা গিয়েছিল, তার ঘোষিত মিনি বাজেট বাতিল করে দেওয়া হবে। এ নিয়ে কথা বলতেই দ্রুত ১০ নং ডাউনিং স্ট্রিটে ফিরে আসেন এবং বরখাস্ত হওয়ার খবর পান। 

লিজ ট্রাস এবং কোয়াসি কোয়াটেং মিলে যে অর্থনৈতিক পরিকল্পনা দাঁড় করান তাতে যুক্তরাজ্যে বাজারের ওপর চাপ পড়ার পাশাপাশি পাউন্ডের দরপতন ঘটে। বৈশ্বিক অর্থনৈতিক সংস্থাগুলো থেকে সতর্কবার্তাও এসেছে।

কোয়াটেং গত ২৩ সেপ্টেম্বরে তার অর্থ পরিকল্পনা নিয়ে যে মিনি-বাজেট পেশ করেছিলেন তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

পরিকল্পনায় তিনি সরকারের ট্যাক্সের ক্ষেত্রে বড় ধরনের ছাড় দিতে ঋণ গ্রহণ বাড়ানোর কথা জানান। এতেই মূলত চাপে পড়ে ব্রিটেনের বাজার। পাউন্ডের দরপতন হয় দ্রুত।

আরও পড়ুন: নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পেলো ইরাক

২০১৯ সাল থেকে এ পর্যন্ত মোট চারজন যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করলেন। এদের মধ্যে ছিলেন ৬৩ দিন দায়িত্ব পালন করা নাদিম জাহাবি ও সাজিদ জাভিদ। 

যুক্তরাজ্যের ইতিহাসে আর মাত্র একজনই এর চেয়ে কম সময় অর্থমন্ত্রীর পদে থেকেছেন। ১৯৭০ সালে নেয়ার ৩০ দিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তৎকালীন অর্থমন্ত্রী ইয়েইন ম্যাকলিওড। 


একাত্তর/এসজে

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
দেশের ব্যাংকিং খাতের নাজুক চিত্র এবং শীর্ষ ঋণখেলাপিদের তালিকা সোমবার জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার, ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে...
চলমান সংঘাতের মাঝেই পশ্চিমা বিশ্বের দুই প্রধান শক্তি যুক্তরাজ্য ও ফ্রান্সের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা (এসভিআর)। মঙ্গলবার এসভিআর-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে,...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর