নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পেলো ইরাক

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০৫:৩৭ পিএম

কুর্দি রাজনীতিক আব্দুল লতিফ রাশিদকে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত করেছে ইরাকের পার্লামেন্ট। নির্বাচিত হওয়ার পরই তিনি মোহাম্মদ শিয়া আল সুদানিকে প্রধানমন্ত্রী মনোনীত করেছেন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) প্রেসিডেন্ট নির্বাচনে দুই দফা ভোট অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে রাশিদ পেয়েছেন ১৬০ ভোট। অন্যদিকে বারহাম সালেহ পেয়েছেন ৯৯ ভোট।

এর মাধ্যমে গত বছরের অক্টোবরে হওয়া জাতীয় নির্বাচনের পর থেকে এক বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো।

৭৮ বছর বয়সী রাশিদ আরেক কুর্দি রাজনীতিবীদ ও প্রেসিডেন্ট বারহাম সালেহের স্থলাভিষিক্ত হবেন। 

আরও পড়ুন: ভারতে রাশিয়া থেকে আসা বিমানে বোমা হামলার হুমকি

এখন পরবর্তী ৩০ দিনের মধ্যে নতুন সরকার গঠন করতে হবে আল–সুদানিকে। একই সঙ্গে তাঁকে ইরাকের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। 

ইরাকের প্রেসিডেন্ট মূলত একটি আনুষ্ঠানিক পদ। ঐতিহ্যগতভাবে একজন কুর্দি এ পদ পেয়ে থাকেন। কিন্তু একটি নতুন সরকার গঠনের পথে এ ভোট খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ, নির্বাচনের পর থেকে দেশটির রাজনীতিকরা এটিই করতে ব্যর্থ হচ্ছিলেন।


একাত্তর/এসজে

রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
আঞ্চলিক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এক উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল নিয়ে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন...
ভারতে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীরা। ক্ষুব্ধ...
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর