তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণে ২৮ জন নিহত

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০১:৪৩ পিএম

তুরস্কের উত্তরাঞ্চলের বার্তিন প্রদেশে একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। বিস্ফোরণের পর মাটির নিচে আটকা পড়েছেন বহু মানুষ। 

শুক্রবার (১৪ অক্টোবর) কৃষ্ণসাগর উপকূলে আমাসরাতে মাটির প্রায় ৩০০ মিটার গভীরে এ বিস্ফোরণ ঘটে। তখন খনিতে কাজ করছিলেন ১১০ জনের মতো শ্রমিক। 

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা জানান, এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে। 

মাটির নিচে আটকা পড়াদের উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছে উদ্ধার কর্মীরা। 

ভিডিও ফুটেজে দেখা গেছে, কালিমাখা অবস্থায় আহত শ্রমিকরা উদ্ধারকর্মীদের সহায়তায় খনি থেকে বের হয়ে আসছেন। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে খনির বাইরে ভিড় করেছেন স্বজনরা। 

স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু জানিয়েছেন, বিস্ফোরণের সময় খনির সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ ৩০০ থেকে ৩৫০ মিটারের মধ্যে অবস্থান করছিলেন প্রায় ৪৯ জন শ্রমিক। তাদেরকে এখনও উদ্ধার করা যায়নি। 

বিস্ফোরণের কারণ এখনও জানা না গেলেও, এ ব্যাপারে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। 

তবে তুরস্কের জ্বালানিমন্ত্রী জানিয়েছেন, 'ফায়ারড্যাম্পের' কারণে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। কয়লা খনিতে মিথেন গ্যাস এক ধরনের বিস্ফোরক মিশ্রণ তৈরি করলে ফায়ারড্যাম্প সৃষ্টি হয়। 

খনির ভেতরের কিছু কিছু অংশে ধস নেমেছে জানিয়ে তিনি বলেন, ভেতরে আগুন জ্বলছে না এবং বায়ুচলাচল স্বাভাবিক রয়েছে। 

আরও পড়ুন: ইরানে পুলিশের যৌন নিপীড়নের শিকার বিক্ষোভকারী 

এদিকে, শনিবার (১৫ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শন করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়েপ এরদোগান। 

তুরস্কের সবচেয়ে ভয়াবহ কয়লা খনি দুর্ঘটনা ঘটে ২০১৪ সালে। সেবার সোমা শহরে একটি কয়লা খনিতে বিস্ফোরণে ৩০১ জনের মৃত্যু হয়। 


একাত্তর/এসজে

চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজ তৈরির কারখানায় কেমিক্যাল ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শনিবার উদ্ধারকারী দল নিখোঁজ থাকা বাকি ৯ জনের মরদেহ উদ্ধার করলে এই...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শানসি...
কোনো রাজনৈতিক দল থেকে কোনো সংসদ সদস্যকে বহিষ্কার করা হলেও সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্য (এমপি) পদ শূন্য হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে এ বিষয়ে জাতীয় সংসদ...
তীব্র ছাত্র বিক্ষোভ এবং দেশটির সংসদে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই ভারতের প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসের বিচার তরান্বিত...
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর