ইরানে পুলিশের যৌন নিপীড়নের শিকার বিক্ষোভকারী

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১১:১৬ এএম

ইরানে দাঙ্গা পুলিশের হাতে এক নারী বিক্ষোভকারী যৌন নিপীড়নের শিকার হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রতিবাদের ঝড় উঠেছে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে পুলিশ প্রধানের পদত্যাগ দাবি করেছেন বহু মানুষ। 

শনিবার (১৫ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওর ঘটনাটি ঘটেছে বুধবার (১২ অক্টোবর) তেহরানের আর্জেন্টিনা স্কয়ারে। 

ভিডিওতে দেখা গেছে, নিরাপত্তা বর্ম ও হেলমেট পরিহিত একদল কর্মকর্তা এক নারীকে ঘিরে রয়েছেন। তাদের মধ্যে একজন ওই নারীকে ঘাড় ধরে প্রায় পুলিশের একটি জটলার দিকে নিয়ে যাচ্ছেন। 

এসময় আরেক পুলিশ সদস্য পেছন থেকে এসে ওই নারীর শরীরের নিম্নাংশে হাত দেন। সাথে সাথে ওই নারী মাটিতে বসে পড়লে 'তারা ওর চুল টানছে' বলে ভিড়ের মধ্য থেকে কেউ একজন চিৎকার দিয়ে ওঠেন। 

এসময় আশেপাশের গাড়ির চালকরা তাদের হর্ন বাজানো শুরু করেন। সাম্প্রতিক বিক্ষোভে তাদেরকে এভাবে প্রতিবাদ জানাতে আগেও দেখা গেছে। 

তেহরান পুলিশের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। 

ঘটনার সময় কী হয়েছিলো তার বিবরণ বিবৃতিতে দেয়া না হলেও, সেখানে বলা হয়েছে, 'শত্রুরা মনস্তাত্বিক কৌশল ব্যবহার করে জনমনে উদ্বেগ সৃষ্টি ও সহিংসতা উসকে দেয়ার চেষ্টা করেছে'। 

আরও পড়ুন: তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণে ২৮ জন নিহত

জনসম্মুখে এ ঘটনা ঘটার পর চোখের আড়ালে কী হচ্ছে সে ব্যাপারে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা। 

উল্লেখ্য, ইরানে পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর প্রায় চার সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন দেশটির নারীরা।


একাত্তর/এসজে

পেন্টাগনের আনুষ্ঠানিক তথ্যভাণ্ডারে হতাহতের সংখ্যা এখনও কম দেখানো হচ্ছে। তথ্য হালনাগাদে বিলম্বের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর