ইউক্রেনে বিনামূল্যে ইন্টারনেট সেবা বন্ধ করছেন মাস্ক

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১২:৪৬ পিএম

কিয়েভের সাথে সাম্প্রতিক বিরোধের পর স্পেসএক্স প্রধান ইলন মাস্ক জানিয়েছেন, ইউক্রেনে আর বিনামূল্যে ইন্টারনেট সেবা দেবে না তার প্রতিষ্ঠিত স্টারলিংক। 

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের সেনাবাহিনী ও জনগণের জন্য বিনামূল্যে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করেন বিশ্বের এই অন্যতম শীর্ষ ধনী। 

তবে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, গত মাসে এই প্রোগ্রামে আর্থিকভাবে সহায়তা করার জন্য পেন্টাগনকে অনুরোধ করেন মাস্ক।

সম্প্রতি ইউক্রেনকে রাশিয়ার কাছে কিছু এলাকার দখল ছেড়ে দেয়ার আহবান জানিয়ে কিয়েভের তোপের মুখে পড়েন ইলন মাস্ক।  

শুক্রবার (১৪ অক্টোবর) এক টুইটবার্তায় ইলন মাস্ক বলেন, আগে দেয়া সেবার জন্য ক্ষতিপূরণ দাবি করছে না স্পেসএক্স। তবে অনির্দিষ্টকালের জন্য এই সেবা দেয়া চালিয়ে যাওয়াও সম্ভব নয়।

একটি স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সেবা দিয়ে থাকে স্টারলিংক। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে এটি ইউক্রেনের সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 

এ সপ্তাহে রাশিয়ার শতাধিক মিসাইল হামলার পর অবকাঠামোগত ব্যবস্থা পুনরায় চালু করতে স্টারলিংক সহায়তা করেছে বলে জানিয়েছে ইউক্রেন।

তবে এই প্রোগ্রামটির পেছনে মাসে ২০ মিলিয়ন ডলার খরচ হয় বলে জানিয়েছেন মাস্ক। ইউক্রেনকে ইন্টারনেটের সাথে যুক্ত রাখতে এখন পর্যন্ত ৮০ মিলিয়ন ডলার খরচ হয়ে বলেও জানান তিনি। 

তবে মাস্কের সাথে উত্তেজনাকর পরিস্থিতি তেমন গুরুতর নয় দাবি করে ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, ইউক্রেনকে সমর্থনকারী অন্যতম শীর্ষ দাতা ইলন মাস্ক। 

অন্যদিকে দেশটির প্রেসিডেন্টের এক উপদেষ্টা জানিয়েছেন, স্টারলিংককে কার্যকর রাখতে সমাধান খুঁজে বের করবে ইউক্রেন। 

এ মাসের শুরুতে এক টুইটবার্তায় ইলন মাস্ক ইউক্রেনকে রাশিয়ার ক্রিমিয়া দখল মেনে নিয়ে দখলকৃত অঞ্চলে গণভোটে রাজি হওয়ার আহবান জানান। 

আরও পড়ুন: ইউক্রেনে আপাতত বড় হামলা চালাবে না রাশিয়া

ক্রেমলিন তার এ প্রস্তাবে সায় দিলেও, জার্মানিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত এক টুইটবার্তায় মাস্ককে সরে যেতে বলেন। 

সেই টুইটের সূত্র ধরেই শুক্রবারের টুইটে মাস্ক বলেন, 'আমরা কেবল রাষ্ট্রদূতের পরামর্শ অনুসরণ করছি।' 


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর