বাস বন্ধ থাকায় নৌকায় করে সমাবেশে বিএনপি নেতাকর্মীরা

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০৩:৪০ পিএম

ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় নিরাপত্তার স্বার্থে শেরপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকায় নৌকায় করে সমাবেশে যোগ দিতে দেখা গেছে শেরপুর বিএনপির নেতাকর্মীদের। 

শনিবার (১৫ অক্টোবর) সকাল থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্রহ্মপুত্র নদ দিয়ে নৌকা-ট্রলারে করে ময়মনসিংহে যেতে শুরু করেন।

শেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোখলেছুর রহমান জানান, সকাল থেকেই শেরপুর শহরের বিভিন্নস্থান থেকে নেতাকর্মীরা অটোরিকশায় করে উপজেলার ব্রহ্মপুত্র নদের সাতপাকিয়া ঘাটে যাচ্ছেন। সেখান থেকে তারা নৌকা ও ট্রলারে করে যাবেন ময়মনসিংহের দিকে। 

তিনি আরও জানান, সাতপাকিয়া ঘাট থেকে ময়মনসিংহ পৌঁছাতে সময় লাগছে প্রায় দুই ঘণ্টা। সকাল নয়টা পর থেকে দুপুর একটা পর্যন্ত তাদের অন্তত ১৪টি নৌকা ও ট্রলার ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে গেছে বলেও জানান তিনি।

তিনি অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা যাতে ময়মনসিংহের সমাবেশে যোগ দিতে না পারেন, সেজন্যই বাস মালিক সমিতি বাস চলাচল বন্ধ রেখেছে। তাদের এ ধরনের আচরণের জন্য তিনি তীব্র নিন্দা জানান। 

জেলা বাস-কোচ মালিক সমিতি সূত্রে জানা গেছে, ময়মনসিংহে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় নিরাপত্তার স্বার্থে সকাল থেকে শেরপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। 

আরও পড়ুন: শিবচ‌রে ৭০৫ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজিত কুমার ঘোষ বলেন, ময়মনসিংহে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সংঘর্ষ হয়েছে। আজও সেখানে উত্তেজনা বিরাজ করছে। তাই নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। আগামীকাল থেকে যথারীতি বাস চলাচল করবে বলে তিনি জানান।

এদিকে, বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরাও। শহরের গৌরীপুর এলাকার পৌর বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, বাস বন্ধের বিষয়টি বেশিরভাগ যাত্রীরাই জানেন না। তাই বাস টার্মিনালে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন তারা।


একাত্তর/জো 

ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা উপজেলার মনতলা সমিতিঘর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের নির্বাচনী জনসভা শেষে মঙ্গলবার গাজীপুরে ফেরার পথে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হলো বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের সামনে। ময়মনসিংহের ভালুকার সিডস্টোর এলাকায় এক তরুণীর অদম্য...
বিএনপিকে নিয়ে স্বৈরাচারের মুখের ভাষায় একটি দল কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তারা বলে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিরো। আমার প্রশ্ন- ২০০১ থেকে ২০০৬ সাল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর